Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

#Breaking: বিজেপি-র বিজয় মিছিল ভাঙল ব্যারিকেড, রক্তাক্ত পুলিশ, রণক্ষেত্র গঙ্গারামপুর

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই নিমতায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আর কোনও বিজয় মিছিল করতে দেওয়া হবে না রাজ্যে। এনাফ ইজ এনাফ। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, মুখ্যমন্ত্রী যত আটকাবেন বিজেপি তত মিছিল করবে। সে দ

#Breaking: বিজেপি-র বিজয় মিছিল ভাঙল ব্যারিকেড, রক্তাক্ত পুলিশ, রণক্ষেত্র গঙ্গারামপুর

শেষ আপডেট: 8 June 2019 08:56

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই নিমতায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আর কোনও বিজয় মিছিল করতে দেওয়া হবে না রাজ্যে। এনাফ ইজ এনাফ। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, মুখ্যমন্ত্রী যত আটকাবেন বিজেপি তত মিছিল করবে। সে দিনই বোঝা গিয়েছিল উত্তেজনা বাড়বে। হলও তাই। শনিবার দক্ষিণ দিনাজপুরে বিজয় মিছিল ঘিরে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিল একাধিক এলাকা। চলল লাঠি। আহত হলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। পাল্টা ইটবৃষ্টিতে রক্ত ঝরল পুলিশেরও। বিজেপি-র মিছিল ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল বুনিয়াদপুরে। মিছিল আটকাতে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। কিন্তু দিলীপ ঘোষ পৌঁছতেই পাল্টে যায় পরিস্থিতি। মিছিল আটকানোর চেষ্টা করে পুলিস। পুলিশের আপত্তি মানেনি বিজেপি। জমায়েত নিয়ে এগিয়ে যেতে থাকেন মেদিনীপুরের সাংসদ। চরমে পৌঁছয় উত্তেজনা। বুনিয়াদপুরের পর ফের গঙ্গারামপুর শহরে ঢোকার মুখে আবার মিছিল আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে শহরে ঢুকে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। এরপর পুলিশ  মিছিল আটকাতে গেলেই শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি-র অভিযোগ, বিনা প্ররোচনায় তাদের কর্মীদের উপর বেপরোয়া লাঠি চালায় পুলিশ। পুলসিহের বক্তব্য, ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। বারণ সত্ত্বেও মিছিল থামায়নি বিজেপি। বিজেপি কর্মীদের ছোড়া ইটের ঘায়ে জখম হয়েছেন এক পুলিশকর্মীও। তাঁর মাথা ফেটে গিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "মানুষ আমাদের জিতিয়েছেন। আমরা মানুষকে অভিনন্দন জানাতে মিছিল করেছি। এতে আপত্তির কী আছে? আর এখানে কি কার্ফু চলছে নাকি যে, মিছিল করা যাবে না?" পাল্টা বালুরঘাটের পরাজিত তৃণমূল প্রার্থী তথা দক্ষিণ দিনাজপুরের নতুন তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "গোটা রাজ্যে যেমন বিজেপি বিজয় মিছিলের নামে গুণ্ডামি করছে, তেমন এখানেও করেছে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।"

```