Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

'দিদিকে বলো' টি শার্ট গায়ে উঠল না, হাতে নিয়ে সাংবাদিক বৈঠক পার্থর

দ্য ওয়াল ব্যুরো: নতুন কায়দায় চলা শুরু করেছে তৃণমূল। লোকে বলছে তৃণমূলের কর্পোরেটাইজেশন। দিদি বলছেন, তৃণমূলের আধুনিকীকরণ। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের প্রেস্ক্রিপশন মেনেই পা ফেলছে শাসকদল। পিকে ঠিক করে দিয়েছেন দলের যে মুখপাত্ররা সাংবাদিক বৈঠক ক

'দিদিকে বলো' টি শার্ট গায়ে উঠল না, হাতে নিয়ে সাংবাদিক বৈঠক পার্থর

শেষ আপডেট: 31 July 2019 09:09

দ্য ওয়াল ব্যুরো: নতুন কায়দায় চলা শুরু করেছে তৃণমূল। লোকে বলছে তৃণমূলের কর্পোরেটাইজেশন। দিদি বলছেন, তৃণমূলের আধুনিকীকরণ। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের প্রেস্ক্রিপশন মেনেই পা ফেলছে শাসকদল। পিকে ঠিক করে দিয়েছেন দলের যে মুখপাত্ররা সাংবাদিক বৈঠক করবেন, তাঁদের একটি নির্দিষ্ট টি শার্ট পরে তা করতে হবে। বুধবার সকাল ১১টায় বেহালা ম্যানটনের পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু পার্থবাবুর মাপে মিলল না টি শার্ট। তাই হাফ স্লিভ পাঞ্জাবি গায়েই সাংবাদিক বৈঠক করলেন পার্থবাবু। বৈঠকের শেষে হাতে টিশার্ট নিয়ে ছবি তোলেন বেহালা পশ্চিমের বিধায়ক। পার্থবাবু এ দিন নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতেই পৌঁছন পার্থবাবু। তার আগে কর্মীদের ব্যস্ততা চলছিল। তাঁরাও ‘দিদিকে বলো’ টি শার্ট পরে রেডি হয়ে ছিলেন। পার্থবাবুর জন্য আনা হয়েছিল 'এম' সাইজের টি শার্ট। কর্মীরাও বুঝে নেন, এতেও হবে না পার্থদার। মন্ত্রী সেখানে যাওয়ার পর পুরোটা তাঁকে বলা হয়। শেষমেশ টি শার্ট ছাড়াই সাংবাদিক বৈঠক করতে হয় মহাসচিবকে। বৈঠকের শেষে হাতে টি শার্ট নিয়ে পার্থবাবুও মুচকি হেসে বলেন, “আমার সাইজে তো আর পাওয়া গেল না! তাই হাতে নিয়েই ছবি তুলি।” নতুন আঙ্গিকে চলতে শুরু করেছে দল। তৃণমূলের অনেক নেতারই এ সব কর্পোরেট আদপ-কায়দা মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে। কিন্তু পার্থবাবু এ দিন বলেন, তাঁর কোনও সমস্যা হচ্ছে না। একটি বহুজাতিক সংস্থায় বড় পদে চাকরি করতেন পার্থবাবু। তাঁর কথায়, “আমি ম্যানেজমেন্টে কাজ করে আসা ছেলে। কোনও কিছুই আমার কাছে নতুন নয়।”

```