Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বসিরহাটে সব কিছু নিয়ন্ত্রণে, বোদরুম থেকে বিয়ে সেরে বিমানবন্দরে নেমে মন্তব্য নুসরতের

দ্য ওয়াল ব্যুরো: সুদূর তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন ওয়েডিং সেরে রবিবার সকালেই কলকাতায় ফিরেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। সঙ্গে স্বামী নিখিল জৈন। গোলাপি শাড়ি, গা ভর্তি গয়না, হাত ভর্তি মেহেন্দি, সিঁথিতে টকটকে লাল সিঁদুর, গলায় মালা। আত্মী

বসিরহাটে সব কিছু নিয়ন্ত্রণে, বোদরুম থেকে বিয়ে সেরে বিমানবন্দরে নেমে মন্তব্য নুসরতের

শেষ আপডেট: 23 June 2019 10:49

দ্য ওয়াল ব্যুরো: সুদূর তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন ওয়েডিং সেরে রবিবার সকালেই কলকাতায় ফিরেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। সঙ্গে স্বামী নিখিল জৈন। গোলাপি শাড়ি, গা ভর্তি গয়না, হাত ভর্তি মেহেন্দি, সিঁথিতে টকটকে লাল সিঁদুর, গলায় মালা। আত্মীয়স্বজনরা বরণ করতে গিয়েছিলেন বিমানবন্দরে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই প্রত্যাশিত ভাবেই বসিরহাটের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় নুসরতকে। জবাবে অভিনেত্রী সাংসদ জানিয়ে দেন, সবটা নিয়ন্ত্রণে আছে। নুসরত এ দিন বলেন, “বসিরহাটের সবটা এখন হ্যান্ডেল্ড। আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি। এখন সব শান্ত।”  সেলুলয়েড থেকে রাজনীতির আঙিনায় পা রাখতেই সুপারহিট। গত ৮ জুন তাঁর কেন্দ্র বসিরহাটের সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল বিজেপি সংঘর্ষে তিন জনের মৃত্যুর পর  তাঁকে এলাকায় দেখা যায়নি। প্রশ্ন উঠেছিল সাংসদ কোথায়? সেই সময়ে একটি টুইটের বেশি আর কিছুই করেননি নুসরত। সেই টুইটে বসিরহাটের সাংসদ লিখেছিলেন, “বন্ধুরা, বিষয়টি দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি ফেরানোর চেষ্টা করা উচিত। এটা সাম্প্রদায়িক বিষয় নয়। ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে রয়েছি। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বসিরহাট স্পর্শকাতর জায়গা। মানুষ যাতে নিরাপদে থাকেন তা নিশ্চিত করার চেষ্টা করব।" তারপর বিয়ে করতে তুরস্ক উড়ে যান নুসরত। নতুন ইনিংস শুরু করার ব্যস্ততায় সাংসদ হিসেবে শপথও নিতে পারেননি এখনও। তবে এ দিন নুসরত জানিয়েছেন, বিয়ের জন্য দেশের বাইরে থাকলেও, সেখান থেকেই বসিরহাটের উপর নজর রেখেছিলেন তিনি। দলের নেতাদের সঙ্গে এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগযোগ রেখেছেন। খুব শিগগিরই বসিরহাটে যাবেন বলেও জানিয়েছেন নুসরত।

```