Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

মস্তিষ্কে রক্তক্ষরণ, হাসপাতালে ভর্তি নির্মল মাজি, অস্ত্রোপচারের সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো: মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজিকে। হাসপাতালে ভর্তির পরেই চিকিৎসকরা জানান, অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে তাঁর। এই মুহূর্তে অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়েছে বলেই জানা

মস্তিষ্কে রক্তক্ষরণ, হাসপাতালে ভর্তি নির্মল মাজি, অস্ত্রোপচারের সিদ্ধান্ত

শেষ আপডেট: 3 September 2020 12:26

দ্য ওয়াল ব্যুরো: মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজিকে। হাসপাতালে ভর্তির পরেই চিকিৎসকরা জানান, অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে তাঁর। এই মুহূর্তে অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই মাথা ব্যথা হচ্ছিল নির্মল মাজির। বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়েন তিনি। তার মধ্যেই বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠতে গিয়ে মাথা ঘুরে যায় তাঁর। এরপরেই পরিবারের পরামর্শে এসএসকেএম হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসকরা তাঁর সিটি স্ক্যান করেন। তাতেই বোঝা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে নির্মলবাবুর। চিকিৎসকরা জানিয়েছেন, মেডিক্যাল পরিভাষায় এই রোগের নাম হল সাবডুয়াল হেমাটোমা। নির্মল মাজির পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই তাঁর শরীর অসুস্থ ছিল। বিশেষ করে মাথায় যন্ত্রণা হচ্ছিল। কিন্তু পরিবারের কথায় কান না দিয়ে ওই অবস্থাতেই কলকাতা মেডিক্যাল কলেজে করোনা চিকিৎসার তদারকি করছিলেন তিনি। তাতে সমস্যা আরও বেড়ে যায়। অবশেষে এদিন প্রায় জোর করেই তাঁকে হাসপাতালে পাঠান পরিবারের সদস্যরা। সিটি স্ক্যানের পরেই এসএসকেএমের মধ্যেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। নির্মলবাবুর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। তাঁরা ভাল করে পর্যবেক্ষণ করে জানান, অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে শ্রম প্রতিমন্ত্রীর। নইলে মস্তিষ্কের রক্তক্ষরণ বেড়ে সমস্যা আরও বাড়তে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়েছে নির্মল মাজির। চিকিৎসকেরা জানিয়েছেন, এই মুহূর্তে জ্ঞান রয়েছে তাঁর। অবস্থা স্থিতিশীল। বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে তাঁর। তবে যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে চান তাঁরা। আগামী এক-দু’দিনের মধ্যেই তা হতে পারে বলে খবর। এই মুহূর্তে এসএসকেএমেই রয়েছে তাঁর পরিবারের সদস্য ও অনুগামীরা।

```