Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

রাজগঞ্জ কলেজে বসন্ত উৎসবে বিলি হল নকুলদানা, ডিজে-র তালে স্লোগান 'অনুব্রত মণ্ডল জিন্দাবাদ'

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি :  বীরভূম থেকে এ বার নকুলদানা পৌঁছে গেল উত্তরবঙ্গের জলপাইগুড়ি। রাজগঞ্জ কলেজের বসন্ত উৎসবে দেদার বিলি হল নকুলদানা। রব উঠল অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। রঙের উৎসব আজ। তাই কলেজে বসন্ত উৎসবের আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরি

রাজগঞ্জ কলেজে বসন্ত উৎসবে বিলি হল নকুলদানা, ডিজে-র তালে স্লোগান 'অনুব্রত মণ্ডল জিন্দাবাদ'

শেষ আপডেট: 21 March 2019 13:43

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি :  বীরভূম থেকে এ বার নকুলদানা পৌঁছে গেল উত্তরবঙ্গের জলপাইগুড়ি। রাজগঞ্জ কলেজের বসন্ত উৎসবে দেদার বিলি হল নকুলদানা। রব উঠল অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। রঙের উৎসব আজ। তাই কলেজে বসন্ত উৎসবের আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। সেই উৎসবে এমন কাণ্ডে হতচকিত আপামর পড়ুয়া। অনুষ্ঠান শুরু হতেই থালায় থালায় নকুলদানা সাজিয়ে পড়ুয়াদের মধ্যে বিল‌ি করতে শুরু করেন টিএমসিপির সদস্যরা। তখনও বিষয়টা অতটা স্পষ্ট হয়নি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনুব্রত মণ্ডল জিন্দাবাদ ধ্বনি উঠতেই পরিষ্কার হয় ছবিটা। গুড় বাতাসার পর অনুব্রত মণ্ডলের এ বার ভোটের দাওয়াই নকুলদানা। হাতিয়ারও বটে। দলের কর্মী সমর্থকরা যাতে সবাইকে নকুলদানা খাওয়ায় তারজন্য সমানে উদ্বুদ্ধ করে যাচ্ছেন তিনি। এমন কি ইলেকশন কমিশনও নকুলদানা খায় বলে মন্তব্য করেন তিনি। দলের নেতার সেই নকুলদানা তত্ত্বে তাঁদেরও আস্থা এ দিন দেখিয়ে দিল রাজগঞ্জ কলেজের  টিএমসিপির ছাত্র সংসদ। ছাত্র সংসদের এক প্রতিনিধি বললেন, অনুব্রত মণ্ডলের আদর্শে অনুপ্রাণিত তাঁরা। বসন্ত উৎসবের মঞ্চে সেটা দেখিয়ে দেওয়ার সুযোগ তাই হাতছাড়া করেননি। তবে বসন্ত উৎসব বলে কথা, শুধু নকুলদানা খাওয়ালে কি চলে?  তাই ডিজের সঙ্গে দেদার চলল নাচগানও। বীরভূমের অনুব্রত অনুগামীরা বলেন, 'দাদা একটা তত্ত্ব দেওয়া মানেই সেটা মুখে মুখে ছড়িয়ে পড়ে সারা রাজ্যে। কাকদ্বীপ থেকে পাহাড়।" হলোও তাই। বীরভূম পেরিয়ে নদিয়া, সেখান থেকে এখন জলপাইগুড়ি। ভোট বাজারে নকুলদানা এক্কেবারে হিট। https://www.youtube.com/watch?v=6iBL0n__OL0&feature=youtu.be

```