Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

হেলিপ্যাডের কাছে ঝোপের মধ্যে মিলল মাথার খুলি ও কঙ্কাল, আতঙ্ক ডুমুরজলায়

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে ঢিল ছোড়া দূরত্বে ঝোপের মধ্যে মিলল মাথার খুলি ও হাড়গোড়। শুক্রবার সন্ধেয় নর্দমা পরিষ্কার করতে গিয়ে এই হাড়গোড় চোখে পড়ে পুরসভার কর্মীদের। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ডুমুরজলার দালাল

হেলিপ্যাডের কাছে ঝোপের মধ্যে মিলল মাথার খুলি ও কঙ্কাল, আতঙ্ক ডুমুরজলায়

শেষ আপডেট: 17 July 2021 07:27

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে ঢিল ছোড়া দূরত্বে ঝোপের মধ্যে মিলল মাথার খুলি ও হাড়গোড়। শুক্রবার সন্ধেয় নর্দমা পরিষ্কার করতে গিয়ে এই হাড়গোড় চোখে পড়ে পুরসভার কর্মীদের। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ডুমুরজলার দালালপুরে। খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। খুলি ও হাড়গোড়গুলো উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কঙ্কালটি কোনও মানুষের বলেই অনুমান পুলিশের। এলাকাবাসীর বক্তব্য, কাউকে খুন করে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সেই দেহই পচে গিয়ে খুলি ও হাড়গোড় বেরিয়ে গেছে। অনেকদিন ধরেই এলাকায় তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। অতীষ্ট হয়ে পুরসভায় খবর দেন স্থানীয়রা। গতকাল সন্ধেয় পুরসভার কর্মীরা রাস্তার ধারে নর্মমা পরিষ্কার করছিলেন। তখন পাশের ঝোপের মধ্যে মাথার খুলি ও হাড়গোড় পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গেই খবর দেন পুলিশে। ঝোপঝাড় কেটে হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। দেহটি কার, কে বা কারা ঝোপে ফেলে গেছে সে ব্যাপারে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কঙ্কালটি কোনও মহিলার না পুরুষের, তা এখনও জানা যায়নি। ওই এলাকায় কোনও অসামাজিক কাজকর্ম চলছে কিনা সে ব্যাপারে খোঁজ নিচ্ছে পুলিশ।

```