Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

তথ্য ও সংস্কৃতি সচিবের অতিরিক্ত দায়িত্বও আলাপনকে, এগিয়ে গেলেন মুখ্যসচিব হওয়ার দৌড়ে

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র দফতরের পাশাপাশি আলাপনবাবুকে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব পদেরও দায়িত্ব দেওয়া হল। তা ছাড়া পরিষদীয় দফতরের

তথ্য ও সংস্কৃতি সচিবের অতিরিক্ত দায়িত্বও আলাপনকে, এগিয়ে গেলেন মুখ্যসচিব হওয়ার দৌড়ে

শেষ আপডেট: 11 March 2020 16:38

দ্য ওয়াল ব্যুরোরাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র দফতরের পাশাপাশি আলাপনবাবুকে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব পদেরও দায়িত্ব দেওয়া হল। তা ছাড়া পরিষদীয় দফতরের সচিব পদের অতিরিক্ত দায়িত্ব এমনিতেই রয়েছে তাঁর উপর। অতীতে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের মতোই বর্তমান সরকারেও মুখ্যমন্ত্রীই পুলিশ তথা স্বরাষ্ট্র মন্ত্রী। তথ্য ও সংস্কৃতি দফতরও মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে। তৃণমূল ও সরকারি বৃত্তে সকলেই জানেন তথ্য ও সংস্কৃতি দফতরের কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রী কতটা স্পর্শকাতর। সে দিক থেকে আলাপনবাবুকে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব পদের দায়িত্ব দেওয়া তাৎপর্যের বলেই মত অনেকের। এতদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ছিলেন ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার বিবেক কুমার। তাঁকে এখন কেবলই স্বাস্থ্য সচিব পদে রাখা হল। আলাপনবাবু বিবেক কুমারের তুলনায় সিনিয়র। তিনি ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার। প্রসঙ্গত, দু’বছর আগেই আমলা মহলে গুঞ্জন তৈরি হয়েছিল যে আলাপন বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র সচিব হবেন। তখন পরিবহণ সচিব ছিলেন তিনি। কিন্তু সেই সময়ে অত্রি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র সচিব করেন মুখ্যমন্ত্রী। তবে অত্রি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র সচিব করে মুখ্যমন্ত্রী সন্তোষজনক কাজ পাননি বলেই মমতা ঘনিষ্ঠদের মত। সেই কারণে শেষ পর্যন্ত আলাপন বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্র সচিব করেন মুখ্যমন্ত্রী। বুধবার তাঁর দায়িত্ব আরও বাড়ল। নবান্নের অনেকের মতে, আলাপনবাবুর যা সিনিয়রিটি এবং অভিজ্ঞতা রয়েছে তাতে রাজীবা সিনহার পর তাঁর মুখ্য সচিব হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া গত কয়েক মাসে তাঁর উপর মুখ্যমন্ত্রীর আস্থাও বেড়েছে। আগামী দিনে প্রশাসনে কোনওরকম নাটকীয় পরিবর্তন না হলে মুখ্য সচিব হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন তিনিই।

```