Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

দিলীপ ঘোষের জ্বর কমেছে, ফুসফুসে সমস্যা হওয়ায় সিটি স্ক্যান বিজেপির রাজ্য সভাপতির

দ্য ওয়াল ব্যুরোঃ শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জ্বর বেশি থাকায় সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, জ্বর কিছুটা কমেছে তাঁর। সেইসঙ্গে শরীরে অক্সিজেনের মাত্রাও অনেকটা স্বাভাবিক হয়েছে। কিন্

দিলীপ ঘোষের জ্বর কমেছে, ফুসফুসে সমস্যা হওয়ায় সিটি স্ক্যান বিজেপির রাজ্য সভাপতির

শেষ আপডেট: 17 October 2020 12:10

দ্য ওয়াল ব্যুরোঃ শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জ্বর বেশি থাকায় সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, জ্বর কিছুটা কমেছে তাঁর। সেইসঙ্গে শরীরে অক্সিজেনের মাত্রাও অনেকটা স্বাভাবিক হয়েছে। কিন্তু ফুসফুসে সমস্যা হওয়ায় বুকের সিটি স্ক্যান করা হয়েছে দিলীপ ঘোষের। রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন চিকিৎসকরা। শনিবার বিকেলে আমরি হাসপাতালের তরফে যে বুলেটিন জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ ঘোষকে। তাঁর জ্বর ছিল ও শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কম ছিল। ফুসফুসে কিছুটা সমস্যা হয় শনিবার দুপুরে তাঁর বুকের সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পরেই চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করবেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, তাঁর শরীরের সার্বিক পরিস্থিতি আগের থেকে ভাল হয়েছে। জ্বর অনেকটাই কমেছে। শরীরে অক্সিজেনের মাত্রাও এখন অনেকটাই স্বাভাবিক। তাঁর অন্যান্য ভাইটাল প্যারামিটারও স্থিতিশীল রয়েছে। স্বাভাবিক ডায়েটে রাখা হয়েছে দিলীপ ঘোষকে। গত প্রায় এক সপ্তাহ ধরেই শরীর ভাল যাচ্ছিল না বিজেপির রাজ্য সভাপতির। সমস্ত কর্মসূচি বাতিল করে নিউটাউনের ফ্ল্যাটেই ছিলেন তিনি। শেষপর্যন্ত একাধিক কোভিড উপসর্গ থাকায় তাঁর করোনা টেস্ট হয় এবং শুক্রবার সেই রিপোর্ট আসে পজিটিভ। বেশ জ্বর থাকায় সল্টলেকের আমরি হাসপাতালের এইচটিইউতে ভর্তি করা হয় তাঁকে। এর আগে গত জুলাই মাসে দিলীপ ঘোষের কয়েক জন নিরাপত্তারক্ষী, বাড়ির রান্নার লোক কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সেই সময়ে প্রায় ১৪ দিন তিনি এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন। যদিও সেই সময়ে সংক্রমণ ছুঁতে পারেনি তাঁকে। তবে সাম্প্রতিক সময়ে বাইরের কর্মসূচি বাড়িয়েছিলেন দিলীপ ঘোষ। জেলায় জেলায় পৌঁছে রোড শো, জনসভা করছিলেন। কর্মসূচিগুলিতে ভিড়ও হচ্ছিল চোখে পড়ার মতো। রাজ্য বিজেপির শীর্ষ নেতার কোভিড গেরুয়া শিবিরের অন্দরে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে রাজ্য বিজেপির একাধিক নেতানেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সর্বভারতীয় কমিটিতে জায়গা পাওয়ার তিন-চার দিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অনুপম হাজরাকে। দু’দিন আগে জয় বন্দ্যোপাধ্যায়ও কোভিডে আক্রান্ত হয়েছেন। এবার দিলীপ ঘোষ। যদিও বিজেপির অনেকেই বলছেন, দিলীপদা দ্রুত সেরে উঠবেন। কারণ ওঁর শারীরিক ক্ষমতা যথেষ্ট রয়েছে। নিয়মিত হাঁটেন, ব্যায়াম করেন। অনেক তরুণের চেয়ে ফিট দিলীপ ঘোষ।

```