Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মাস্ক-হ্যান্ড স্যানিটাইজারের পরে টান কন্ডোমেও, বিক্রি তিনগুণ বেড়েছে, দাবি মেদিনীপুরের ওষুধের দোকানিদের

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আগেই টান পড়েছিল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারে। পশ্চিম মেদিনীপুরের ওষুধের দোকানিরা এখন বলছেন যে গত দু’দিনে তাঁদের দোকানে কন্ডোমের বিক্রি বেড়ে গেছে প্রায় তিন গুণ। তার ফলে এক সপ্তাহের ‘স্টক’ কোনও

মাস্ক-হ্যান্ড স্যানিটাইজারের পরে টান কন্ডোমেও, বিক্রি তিনগুণ বেড়েছে, দাবি মেদিনীপুরের ওষুধের দোকানিদের

শেষ আপডেট: 23 March 2020 09:07

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আগেই টান পড়েছিল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারে। পশ্চিম মেদিনীপুরের ওষুধের দোকানিরা এখন বলছেন যে গত দু’দিনে তাঁদের দোকানে কন্ডোমের বিক্রি বেড়ে গেছে প্রায় তিন গুণ। তার ফলে এক সপ্তাহের ‘স্টক’ কোনও দোকানে শেষ হয়ে গেছে আবার কোনও দোকানে শেষ হব হব করছে। সপ্তাহের শেষে নতুন ‘স্টক’ আসার কথা। তাই এখন চিন্তায় পড়ে গেছেন দোকানিরা। মেদিনীপুর শহরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে। মেদিনীপুর শহরের দোকানগুলিতে মোটামুটি ভাবে দিনে গড়ে ২০ থেকে ২৫ প্যাকেট করে কন্ডোম বিক্রি হয়। এজন্য সব ব্র্যান্ড মিলিয়ে দেড়শো থেকে দুশো প্যাকেট কন্ডোম ‘স্টক’ করে দোকানগুলি। গত দু’দিনে গড়ে ৭৫ থেকে ৮০টি করে প্যাকেট বিক্রি হয়েছে ফলে অনেক দোকানেই ‘স্টক’ শেষ। কোনও কোনও দোকানে স্টক রয়েছে সামান্য। দোকানিরা মনে করছেন যে এখন এই জিনিসটির অভাব তৈরির আশঙ্কা রয়েছে। কয়েকদিন ধরেই ‘বাড়িতে থাকা’ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চটুল মেসেজ ঘুরছে। অনেক মেসেজে আবার অনুরোধের ভঙ্গিতে বলা হচ্ছে যে বাড়িতে থাকা যেন জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্তরায় না হয়ে পড়ে। এখন সেই চটুল মেসেজই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওষুধের দোকানগুলির কাছে।

```