Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

টিটাগড়ে গাড়ি রাখা নিয়ে বচসা, গুলি করে ছাত্রকে খুন তোলাবাজের, অভিযুক্ত পলাতক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: টিটাগড় পুরসভার ১৯ 0নম্বর ওয়ার্ডের উড়ানপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। মৃত ছাত্রের নাম তৌফিক আলি। তার বয়স ২০ বছর। সে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এলাকা

টিটাগড়ে গাড়ি রাখা নিয়ে বচসা, গুলি করে ছাত্রকে খুন তোলাবাজের, অভিযুক্ত পলাতক

শেষ আপডেট: 11 July 2020 06:54

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: টিটাগড় পুরসভার ১৯ 0নম্বর ওয়ার্ডের উড়ানপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। মৃত ছাত্রের নাম তৌফিক আলি। তার বয়স ২০ বছর। সে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এলাকা সূত্রে জানা গেছে, নিজের বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে ওই এলাকারই এক যুবকের সঙ্গে শুক্রবার রাতে তৌফিকের কথা কাটাকাটি হয়। তখনকার মতো সব মিটে যায়। কিছুক্ষণ পরে সেই যুবক ফিরে আসে। তৌফিকের বাড়ির সামনের রাস্তার উপরে তাকে লক্ষ করে প্রকাশ্যে গুলি চালায় ওই যুবক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তৌফিক। তখনই ওই দুষ্কৃতী সেখান থেকে পালায়। এলাকা সূত্রে জানা গেছে অভিযুক্তের নাম ছোটু ওরফে আরিফ ইকবাল। তৌফিককে দ্রুত ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত তৌফিকের বাবা হায়দার আলি কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, “আমার ছেলে গাড়ি নিয়ে আসে। তখন ও ছোটুকে বলে একটু সরে যেতে। তারপরে কী হয়েছে জানি না। কিছুক্ষণ পরে ছোটু ফিরে আসে। এসে ওকে গুলি করে দেয়। তখন আমরা ঘরেই ছিলাম। ছেলেকে রাস্তায় গুলি করেছে।” তিনি বলেন, “আমার ছেলে সঙ্গে ওর কী শত্রুতা ছিল সেকথা ছোটুই জানে। আমার ছেলে কোনও ঝুটঝামেলায় থাকত না।” জানা গেছে হায়দার আলি একটি চটকলে কাজ করতেন। পরে নিজে ব্যবসা করতে শুরু করেন। অভিযুক্ত ছোটুর নামে তৌফিক আলির বাড়ির লোকেরা টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। ছোটুর খোঁজ শুরু করেছে পুলিশ। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি মূলত বস্তি এলাকা, কিছুটা উত্তেজনাপ্রবণ বলেও পরিচিত। ছোটু ওরফে আরিফ ইকবাল সেই এলাকায় দাদাগিরি করে বলে এলাকার লোকজন জানিয়েছেন। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। কিছুদিন সে জেলও খেটেছে। ১৯ নম্বর ওয়ার্ডের কাছে বিটি রোডের উপরে ফুটপাথে যে সব দোকান বসে সেখান থেকে ছোটু তোলা তোলে বলে অভিযোগ। তবে তার সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তৌফিকের দেহ ব্যারাকপুর পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজই তার দেহ ময়নাতদন্তের পরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

```