Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

এটাওয়ায় গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন তমলুকের একই পরিবারের চারজন, মৃত্যু গাড়ির চালকেরও

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের এটাওয়ায় লখনৌ-দিল্লি সড়কে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। তাঁরা পূর্ব মেদিনীপুরের তমলুক ও কলকাতার বাসিন্দা। মৃতদের পরিচয় উদ্ধার করে এটাওয়ার ছাবিয়া থানার পুলিশ যোগাযোগ করে তমলুকে, তাঁদের পরি

এটাওয়ায় গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন তমলুকের একই পরিবারের চারজন, মৃত্যু গাড়ির চালকেরও

শেষ আপডেট: 12 March 2020 07:38

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের এটাওয়ায় লখনৌ-দিল্লি সড়কে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। তাঁরা পূর্ব মেদিনীপুরের তমলুক ও কলকাতার বাসিন্দা। মৃতদের পরিচয় উদ্ধার করে এটাওয়ার ছাবিয়া থানার পুলিশ যোগাযোগ করে তমলুকে, তাঁদের পরিবারের সঙ্গে। পরিবারের চারজন দেহ আনতে ছাবিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। মৃতদের নাম শ্রীকান্ত মাইতি (৫১), কবিতা মাইতি (৪৬), তাঁদের মেয়ে অনন্যা মাইতি বিশ্বাস (২৮) ও অনন্যার স্বামী অরিজিৎ বিশ্বাস (৩০)। বছর দুয়েক আগে অনন্যা ও অরিজিতের রেজিস্ট্রি হয়, একবছর আগে আনুষ্ঠানিক ভাবে তাঁদের বিয়ে হয়েছে। কর্মসূত্রে দিল্লিতে থাকতেন আদতে টালিগঞ্জের বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার অরিজিৎ। শ্রীকান্ত মাইতি পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের অফিসে ভূমি ও ভূমি সংস্কার বিভাগে চাকরি করতেন, স্ত্রীকে নিয়ে তমলুকে থাকতেন। তাঁর আদি বাড়ি মহিষাদল থানার অমৃতবেড়িয়ায়। মেয়ে-জামাইয়ের কাছে কাছে গত ৭ মার্চ বেড়াতে গিয়েছিলেন শ্রীকান্ত ও কবিতা। দিল্লি থেকে একটি গাড়িতে তাঁরা বেড়াতে যান লখনৌ। সেখান থেকে ওই গাড়িতেই তাঁরা এরাজ্যে আসছিলেন। ফেরার পথে কাল রাত দশটা নাগাদ দুর্ঘটনা ঘটে। তাঁদের গাড়িটি কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা মারে। তবে কেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সেকথা এখনও জানা যায়নি। পরিবার সূত্রে জানা গেছে, পিছনের সিটে বসা তিনজন ঘটনাস্থলেই মারা যান। গাড়ির চালক ও অনন্যাকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে তাঁদের মৃত্যু হয়। মৃতদের পরিচয় উদ্ধার করে তমলুকে শ্রীকান্ত মাইতির এক বন্ধুকে ফোন করে দুঃসংবাদ জানায় এটাওয়া জেলা পুলিশ। তাঁরা ছবি পাঠিয়ে মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। তারপরে খবর দেন পরিবারের লোকজনকে। দোল উপলক্ষে একটি অনুষ্ঠান চলাকালীন এই খবর আসে। খবর পাওয়ার পরে মহিষাদল থেকে তমলুকের ডিএম কোয়ার্টার্স এলাকায় আবাসনে চলে আসেন বেশ কয়েকজন আত্মীয়। তিনজন কলকাতা থেকে বিমানে রওনা হয়ে যান। এক আত্মীয় সেখানে যান বেঙ্গালুরু থেকে। পরিবার সূত্রে জানানো হয়েছে, দেহগুলি ফিরিয়ে আনা হবে। শ্রীকান্ত ও কবিতার দেহ আনা হবে তমলুকে, অরিজিতের দেহ পাঠানো হবে টালিগঞ্জে। অরিজিতের পরিবার রাজি হলে অনন্যার দেহও তমলুকে আনতে চান তাঁর পরিবারের লোকজন। আচমকা মৃত্যু সংবাদ পেয়ে শ্রীকান্তর আত্মীয়-পরিজন কান্নায় ভেঙে পড়েছেন।

```