Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

পাচারের জন্য মজুত রেশনের আটা, জামালপুরে গ্রেফতার দুই

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ ভাবে রেশনের আটা গুদামে মজুত করার অভিযোগে জামালপুর থেকে দু'জনকে গ্রেফতার করল দুর্নীতিদমন শাখা। দুর্নীতিদমন শাখার একটি দল সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার হালাড়া গ্রামে দু’টি গুদামে হানা দেয়। সেখান থেকে রেশ

পাচারের জন্য মজুত রেশনের আটা, জামালপুরে গ্রেফতার দুই

শেষ আপডেট: 19 February 2020 07:24

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ ভাবে রেশনের আটা গুদামে মজুত করার অভিযোগে জামালপুর থেকে দু'জনকে গ্রেফতার করল দুর্নীতিদমন শাখা। দুর্নীতিদমন শাখার একটি দল সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার হালাড়া গ্রামে দু’টি গুদামে হানা দেয়। সেখান থেকে রেশনের আটার প্রচুর প্যাকেট মেলে। পাচারের জন্য গুদামে অবৈধ ভাবে আটা মজুত করার অভিযোগে শেখ মহিরুদ্দিন ও শঙ্কর ঘোষ নামে দু’জনকে গ্রেফতার করে দুর্নীতিদমন শাখা। ধৃত দু’জনেরই বাড়ি হালাড়া গ্রামে। বাজেয়াপ্ত করা হয় গুদামে মজুত রাখা রেশনের সমস্ত আটা। মঙ্গলবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে। বিচারক ধৃতদের জামিন মঞ্জুর করেননি, ধৃতদের তিনি বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতিদমন শাখার সূত্রে জানা গেছে, হালাড়া গ্রামের দু’টি গুদামে অবৈধ ভাবে রেশনের আটা মজুত করার খবর তাঁদের কাছে পৌঁছে যায়। সোমবার অভিযান চালিয়ে শঙ্কর ঘোষের গুদাম থেকে আটার ৫০ কেজির ৮০টি বস্তা, ৯৫০ গ্রামের ১২০টি প্যাকেট, ৪৭৫ গ্রামের ১৬০টি প্যাকেট ও ৪৭টি খোলা প্যাকেট উদ্ধার হয়েছে। পরে শেখ মহিরুদ্দিনের গুদাম থেকে ৫০ কেজির ১২০টি বস্তা, ৯৫০ গ্রামের ৭০টি প্যাকেট ও ৪৭৫ গ্রামের ২৫০টি প্যাকেট উদ্ধার হয়েছে।  দুর্নীতিদমন শাখার আধিকারিকদের দাবি, বাজেয়াপ্ত করা আটার মোট পরিমাণ দশ টন তিন কুইন্টাল আশি কেজি।

```