Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

চালক ঘুমিয়ে পড়ায় বিপত্তি, পুরী থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা বর্ধমানের পালসিটে

দ্য ওয়াল ব্যুরো: পুরী থেকে ফেরার পথে গন্তব্য থেকে মাত্র তিন কিলোমিটার আগে দুর্ঘটনার কবলে পড়ল স্থানীয় একটি ভ্রমণ সংস্থার বাস। জানা গেছে, চালক ঘুমিয়ে পড়াতেই এই বিপত্তি। বর্ধমানের পালসিটের কাছে একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে ওই বাসটি। সূত

চালক ঘুমিয়ে পড়ায় বিপত্তি, পুরী থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা বর্ধমানের পালসিটে

শেষ আপডেট: 10 February 2020 12:03

দ্য ওয়াল ব্যুরো: পুরী থেকে ফেরার পথে গন্তব্য থেকে মাত্র তিন কিলোমিটার আগে দুর্ঘটনার কবলে পড়ল স্থানীয় একটি ভ্রমণ সংস্থার বাস। জানা গেছে, চালক ঘুমিয়ে পড়াতেই এই বিপত্তি। বর্ধমানের পালসিটের কাছে একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে ওই বাসটি। সূত্রের খবর, দিন সাতেক আগে পূর্ব বর্ধমানের আমড়া থেকে জনা চল্লিশ পুণ্যার্থীকে নিয়ে বেরিয়েছিল বাসটি। যাত্রীরা সকলেই আমড়া এলাকার বাসিন্দা। শুধু জগন্নাথ মন্দিরই নয়, ওড়িশার বেশ কয়েকটি জায়গায় যাত্রীদের ঘুরিয়ে দেখিয়েছে বাসটি। সম্ভবত সেই কারণেই বাসের চালক ঘুমিয়ে পড়েন। বাসটিতে সব মিলিয়ে পঞ্চাশ জন মতো ছিলেন। ভোর চারটে নাগাদ বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালসিটের কাছে বর্ধমান-হাওড়া কর্ড লাইনের উড়ালপুলে একটি পণ্যবাহী লরিকে বাসটি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই অবশ্য ব্রেক কষেন চালক। বাসের ভিতরে যাত্রীরা আতঙ্কে চেঁচিয়ে ওঠেন। এই দুর্ঘটনায় মোট ন’জন যাত্রী আহত হন। সহযাত্রীরাই তাঁদের বার করে আনেন বাস থেকে। চলে আসে পুলিশও। আহতদের বর্ধমানের অনাময় হাসপাতালে ভর্তি করা হয়। কারও আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গেছে।

```