Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

Exclusive: তিন দিনেই ‘আউট অফ স্টক’ বুদ্ধবাবুর লেখা বই

দ্য ওয়াল ব্যুরো: কল্পনা করেনি প্রকাশনা সংস্থা। এতটা চাহিদা হবে ভাবতে পারেননি সিপিএমের অনেক নেতাই। কিন্তু তিন দিনের মধ্যেই নিঃশেষিত হয়ে গেল ন্যাশনাল বুক এজেন্সি (এনবিএ) থেকে প্রকাশিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বই ‘নাৎসি

Exclusive: তিন দিনেই ‘আউট অফ স্টক’ বুদ্ধবাবুর লেখা বই

শেষ আপডেট: 10 October 2018 13:15

দ্য ওয়াল ব্যুরো: কল্পনা করেনি প্রকাশনা সংস্থা। এতটা চাহিদা হবে ভাবতে পারেননি সিপিএমের অনেক নেতাই। কিন্তু তিন দিনের মধ্যেই নিঃশেষিত হয়ে গেল ন্যাশনাল বুক এজেন্সি (এনবিএ) থেকে প্রকাশিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বই ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু।’ পুজোর সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বুক স্টল খোলে সিপিএম। এনবিএ-এর এক কর্তার কথায়, ওই কারণেই এই সময়টাকে বেছে নেওয়া হয়েছিল বই প্রকাশের জন্য। ছাপাখানা থেকে আসতেই তিন দিনের মধ্যে শেষ হয়ে গেল প্রথম সংস্করণের সমস্ত কপি। এনবিএ-এর তরফে অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, “আমরা আশা করিনি এই রকম চাহিদা হবে।” বুধবার সন্ধে বেলা তিনি জানান, “এখন বইটি আউট অফ স্টক। দ্বিতীয় সংস্করণ ছাপা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়।” তাঁর আশা, শুক্র-শনিবার থেকে এই বই আবার পাওয়া যাবে।

আরও পড়ুন- ‘জেদ করে করে নিজেকে শেষ করে দিচ্ছেন বুদ্ধদা’

বই লেখার কাজে অনেকদিন আগেই হাত দিয়েছিলেন বুদ্ধবাবু। প্রাথমিকভাবে সিপিএমের পরিকল্পনা ছিল, দলের ভিতরেই ফ্যাসিবাদ নিয়ে একটি দলিল গ্রহণ করার। এক সিপিএম নেতা বলেন, “বুদ্ধদার গোটা লেখা এত তথ্য সমৃদ্ধ এবং বিশ্লেষণাত্মক সেই কারণে পার্টি সিদ্ধান্ত নেয়, দলিল নয় বই হিসেবেই প্রকাশ করা হবে।” বইয়ের বেশ কিছু অংশ লেখা বাকি থাকতেই দৃষ্টিশক্তি কমতে শুরু করে সিপিএমের প্রাক্তন পলিটব্যুরো সদস্যের। তারপর লেখার জন্য সাহায্য নেন রাজ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত এক নেতার। কোথায় কোন তথ্য দিতে হবে সেটিও বলে দেন বুদ্ধবাবু। জানা গেছে, এই বইটি লেখার আগে বেশ কয়েকমাস ধরে বলশেভিক বিপ্লবের আগে, বিপ্লবোত্তর এবং সোভিয়েত পতনের পরের দেড় দশকের কৃষি ব্যবস্থার পরিবর্তন নিয়ে বিভিন্ন বই পড়েছিলেন বুদ্ধবাবু।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

তাঁর সাহিত্যপ্রেম সর্বজনবিদিত। এর আগে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের দুটি বই (চিলিতে গোপনে এবং বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প) বাংলায় অনুবাদ করেছিলেন বুদ্ধবাবু। চিলির বিশিষ্ট কবি পাবলো নেরুদার কবিতাও অনুবাদ করেছিলেন তিনি। সরকার থেকে বামফ্রন্ট চলে যাওয়ার পর লেখা দুটি বই ‘ফিরে দেখা’, এবং ‘ফিরে দেখা-২’ ব্যাপক সাড়া ফেলেছিল বাম কর্মী-সমর্থকদের মনে। এ বারও গৃহবন্দী বুদ্ধবাবুর বই বিকোচ্ছে হু-হু করে। প্রকাশনা সূত্রের খবর প্রথম সংস্করণে ছাপা হয়েছিল প্রায় হাজার বারো বই। তবে পুজোর আগেই আসছে আরও বারো।

```