Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা মনিরুল ইসলামের দাদা

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলামকে। লাভপুরের এক তৃণমূল কর্মীর খুনের ঘটনায় নাম জড়ায় আনারুলের। বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুরের কাশিপুর থেকে গ

তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা মনিরুল ইসলামের দাদা

শেষ আপডেট: 21 August 2020 13:26

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলামকে। লাভপুরের এক তৃণমূল কর্মীর খুনের ঘটনায় নাম জড়ায় আনারুলের। বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুরের কাশিপুর থেকে গ্রেফতার করা হয় আনারুলকে। সূত্রের খবর, জুলাই মাসের ৪ তারিখ লাভপুরের ভাটরা গ্রামে সহদেব বাগদি নামের এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সহদেব ঠিবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। গ্রামের বাইরে জমিতে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল লাভপুরের বিধায়ক তথা বিজেপি নেতা মনিরুল ইসলামের ভাই আনারুল ইসলামের। তারপর থেকেই পুলিশ খুঁজছিল আনারুলকে। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। তাঁকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে একাধিক জায়গা থেকে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগে মনিরুল ইসলামের ভাই নুরুল ইসলামকে গ্রেফতার করে লাভপুর থানার পুলিশ। তখনও গ্রেফতার করা হয়েছিল আনারুল ইসলামকে। যদিও তার কয়েক দিন পরেই ছাড়া পান তিনি। তার কিছুদিন পরে ফের খুনের ঘটনায় নাম জড়ায় আনারুলের। এর আগেও একাধিক ঘটনায় মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নাম জড়িয়েছে। ২০১০ সালে লাভপুরের একটি বালি ঘাটের দখলদারিকে কেন্দ্র করে এলাকার তিন সিপিএম সমর্থক ভাই ধানু শেখ, কাটুন শেখ ও তুরুক শেখকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে সেইকথা সবার সামনে বলতেও শোনা যায় মনিরুলকে। সেই ন ইয়ে অনেক বিতর্কও হয়েছিল। তারপরেই শাসক দল তৃণমূল কংগ্রেসে নাম লেখান মনিরুল। যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে বিজেপিতে যোগ দেন ওই নেতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর গেরুয়া শিবিরেও একঘরে হয়ে পড়েছেন মনিরুল। বীরভূম জেলার বিজেপি নেতৃত্ব এই বিধায়ককে দলে নেওয়ার বিষয়টি একেবারেই মানতে পারেনি। রাজ্য নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যে মনিরুল এতদিন পর্যন্ত ধরে ধরে বিজেপি কর্মীদের বিভিন্ন ভাবে ফাঁসাতেন, কর্মীরা তাঁকে কোনও ভাবেই নেতা হিসেবে মানতে পারবেন না।

```