Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

আসানসোল জেলা হাসপাতালের সাফল্য: জটিল অস্ত্রোপচারে পেট থেকে বার করা হল ওয়াশার

দ্য ওয়াল ব্যুরো: টানা এক ঘণ্টার চেষ্টায় অসাবধানে গিলে ফেলা ওয়াশার বার করা সম্ভব হল এক শ্রমিকের শরীর থেকে। আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে হয়েছে এই অস্ত্রোপচার। কয়েনের চেয়ে ওয়াশার পাতলা হওয়ায় সমস্যা হচ্ছিল পুরোমাত্রায়, তাই সাধারণ অপারেশনে

আসানসোল জেলা হাসপাতালের সাফল্য: জটিল অস্ত্রোপচারে পেট থেকে বার করা হল ওয়াশার

শেষ আপডেট: 13 February 2020 11:31

দ্য ওয়াল ব্যুরো: টানা এক ঘণ্টার চেষ্টায় অসাবধানে গিলে ফেলা ওয়াশার বার করা সম্ভব হল এক শ্রমিকের শরীর থেকে। আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে হয়েছে এই অস্ত্রোপচার। কয়েনের চেয়ে ওয়াশার পাতলা হওয়ায় সমস্যা হচ্ছিল পুরোমাত্রায়, তাই সাধারণ অপারেশনের চেয়ে অনেক বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। আসানসোল দক্ষিণ থানার লোয়ার কুমারপুরের বাসিন্দা রোহিত মণ্ডল পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তাঁর বয়স পঁচিশ বছর মতো। কাজ করার সময় তিনিও আর পাঁচজন ইলেক্ট্রিক মিস্ত্রির মতোই মুখের ভিতরে স্ক্রু ও ওয়াশার রেখে দিয়েছিলেন। সেখান থেকেই একটি একটি করে স্ক্রু ও ওয়াশার নিয়ে কাজ করছিলেন। অসাবধানতার ফলেই লোহার একটি ওয়াশার গলায় চলে যায়। তখনই তিনি চলে যান জেলা হাসপাতালে, চিকিৎসককে ঘটনার কথা বলেন। ইএনটি বিশেষজ্ঞ বীরেশ্বর মণ্ডলের অধীনে তাঁকে ভর্তি করা হয়। এক্স-রে করে দেখা যায় যে ওয়াশারটি খাদ্যনালীর উপরের অংশে আছে। অপারেশন করে সেটি বার করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। অপারেশনের পরে বীরেশ্বর মণ্ডল বলেন, “কয়েন-জাতীয় কিছু ঢুকে গেলে সাধারণত ২-৩ মিনিট লাগে সেটি বার করে আনতে কিন্তু এক্ষেত্রে তা হয়নি। ওয়াশারটি নেমে পাকস্থলীর ঠিক উপরের অংশে চলে এসেছিল। সেটি এতটাই পাতলা যে আমি ধরতেই পারছিলাম না।” ওই ওয়াশারটিকে ধরতে গিয়ে খাদ্যনালীর দেওয়ালে ক্ষত তৈরি হওয়ার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত অবশ্য সেটি বার করে আনা সম্ভব হয়। তিনি বলেন, “আমার আধ ঘণ্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে ওয়াশারটি বার করে আনতে। এখন রোগী সুস্থ। তরল খাবার খেতে পারছে।” রোহিত মণ্ডল জানিয়েছেন, “কাজ করার সময় সুবিধার জন্য আমরা মুখের মধ্যে স্ক্রু-ওয়াশার প্রভৃতি রাখি। আজ তাড়াহুড়োর সময় স্ক্রু নিতে গিয়ে লোহার ওয়াশারটি গলার ভেতরে চলে যায়। হাসপাতালে এসে ভর্তি হওয়ার পরে চিকিৎসক অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ওয়াশারটি বার করেন।” রোগীর আপাতত কোনও সমস্যা নেই, কাল থেকেই তিনি ভাত-জাতীয় খাবার খেতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

```