Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

শিল্প-কর্মসংস্থানের জন্যই আইকোরের অনুষ্ঠানে গিয়েছিলাম, সিবিআইকে বললেন পার্থ

দ্য ওয়াল ব্যুরো: আইকোর (ICORE) চিটফান্ড মামলায় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সোমবার দু’ঘন্টা জেরা করেছেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআইয়ের (CBI) গোয়েন্দারা। শিল্প সদনে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ত

শিল্প-কর্মসংস্থানের জন্যই আইকোরের অনুষ্ঠানে গিয়েছিলাম, সিবিআইকে বললেন পার্থ

শেষ আপডেট: 13 September 2021 10:10

দ্য ওয়াল ব্যুরো: আইকোর (ICORE) চিটফান্ড মামলায় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সোমবার দু’ঘন্টা জেরা করেছেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআইয়ের (CBI) গোয়েন্দারা। শিল্প সদনে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তারপর পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, তিনি তদন্তকারীদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন এবং জানিয়েছেন, ভবিষ্যতে যদি তাঁর সাহায্য প্রয়োজন হয় তাহলে তা তিনি করবেন। প্রিয়াঙ্কার মনোনয়নে শুভেন্দু-অর্জুন-দীনেশ, বড় লড়াইয়ের বার্তা বিজেপির কী জানিয়েছেন পার্থ? এদিন শিল্পমন্ত্রী বলেন, তিনি সিবিআইকে বলেছেন শিল্প ও কর্মসংস্থানের জন্যই ওই অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। যে সময়ে পার্থবাবু আইকোরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেটা ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার মাস তিনেকের মধ্যে। সেই সময়ে এখনকার মতো পার্থবাবুই ছিলেন শিল্প, তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় মন্ত্রী। তিনি এও বলেন, মন্ত্রী হিসেবে প্রতিদিন বিভিন্ন সংস্থা তাঁকে আমন্ত্রণ জানায়। বিভিন্ন অনুষ্ঠানে যান। সেভাবেই তিনি আইকোরের অনুষ্ঠানে গিয়েছিলেন। আইকোর চিটফান্ড না চিটফান্ড নয় এসব তাঁর জানার কথা নয় বলেও এদিন সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “আইকোর চিটফান্ড নাকি চিটফান্ড নয় সেটা আমি জানব কী করে। সেটা তো আরবিআই, সেবির দেখার কথা।” তিনি এও বলেন, “প্রতিদিন এমন অনেক সংস্থা মন্ত্রী হিসেবে আমাকে ডাকে। আমি সবার ব্যালান্সশিট দেখি নাকি!” সূত্রের খবর, আইকোরের অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতির ছবি দেখিয়ে এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির আধিকারিকরা। আইকোর মামলায় গত ৬ সেপ্টেম্বর পার্থবাবুকে নোটিস দিয়েছিল সিবিআই। এদিন শিল্পমন্ত্রী জানিয়েছেন, ৮ তারিখেই তিনি সিবিআইকে জানান, তিনি হাজিরা দিতে যেতে পারবেন না। তবে তদন্তকারীরা চাইলে তাঁর নাকতলার বাড়ি বা অফিসে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই মতোই এদিন বেলা পৌনে বারোটা নাগাদ সিবিআই টিম পৌঁছয় শিল্প সদনে। তার কিছুক্ষণ পরেই ঢোকেন পার্থবাবু। জিজ্ঞাসাবাদ শুরু হয় বেলা ১২টা ১০ মিনিট থেকে। শেষ হয় প্রায় দুপুর দুটো দশে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```