Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বাবুলের এমআরআই হল আমেরিকায়, যাদবপুরে ধাক্কাধাক্কির জের বলে দাবি মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছিল ১৯ সেপ্টেম্বর। কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় অভিযোগ করেছিলেন, ক্যাম্পাসের মধ্যে তাঁকে হেনস্থা করেছে কিছু বাম ও অতিবাম সংগঠনের ছাত্র। তারপর থেকেই নাকি রোজ মাথা

বাবুলের এমআরআই হল আমেরিকায়, যাদবপুরে ধাক্কাধাক্কির জের বলে দাবি মন্ত্রীর

শেষ আপডেট: 10 October 2019 09:30

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছিল ১৯ সেপ্টেম্বর। কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় অভিযোগ করেছিলেন, ক্যাম্পাসের মধ্যে তাঁকে হেনস্থা করেছে কিছু বাম ও অতিবাম সংগঠনের ছাত্র। তারপর থেকেই নাকি রোজ মাথা ধরছে তাঁর। সমস্যা হচ্ছে চোখেও। আমেরিকায় গান গাইতে গিয়ে বাড়াবাড়ি হওয়ায় লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে এমআরআই করাতে হল বাবুলকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবুল জানিয়েছেন, তাঁর বাঁ চোখের মণির পিছনের অংশে আঘাত লেগেছে বলে এমআরআই-তে ধরা পড়েছে। পরে অবশ্য সেই পোস্ট তুলেও নেন তিনি। ফেসবুকে বাবুল লিখেছিলেন, যাঁরা ভাবছেন, আমি সরকারি টাকায় আমেরিকায় চিকিৎসা করাতে এসেছি, তাঁদের অবগতির জন্য জানাচ্ছি, ব্যাপারটা মোটেই তা নয়। আমি আমেরিকায় এসেছি গানের অনুষ্ঠানের জন্য। প্রচণ্ড মাথা যন্ত্রণা হওয়ায় স্ত্রী বলেন, চিকিৎসকদের কাছে যেতে। এখানকার এনআরআই বন্ধুরাই সবটা ব্যবস্থা করেছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নবীণবরণ অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর ক্যাম্পাস। ছাত্র বিক্ষোভে প্রায় ছ'ঘণ্টা আটকে থাকতে হয় বাবুল সুপ্রিয়কে। তারপর ওই দিন রাত ন'টা নাগাদ রাজ্যপাল জগদীপ ধনকড় গিয়ে উদ্ধার করেন বাবুলকে। একাধিক ভিডিও ফুটেজে ছাত্রছাত্রীদের সঙ্গে মন্ত্রীর ধস্তাধস্তির ছবি ধরা পড়ে। ওই ফেসবুক পোস্টে বাবুল আরও লিখেছিলেন, তিনি প্রাণের ভয় পান না। কিন্তু এই ধরনের 'আধুনিক' ছাত্রছাত্রীরা যদি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকেন, তাহলে তা শিক্ষার জন্য কখনই ভাল হতে পারে না। কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, মার্কিন মুলুকে একজন স্নায়ু রোগ বিশেষজ্ঞ তাঁর সমস্ত চিকিৎসা করছেন।

```