Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

নতুন বাড়ি বানিয়ে দেবে মেট্রো, বৌবাজার বিপর্যয়ের দায় নিল কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: বৌবাজারে বিভ্রাট। ইতিমধ্যেই দুর্গা পিথুরি লেন এবং সাঁকারি লেনে ভেঙে পড়েছে তিনটে বাড়ি। ফাটল দেখা গিয়েছে আরও অনেক বাড়িতেই। এলাকা পর্যবেক্ষণ করে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১৮টি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। কিন্তু কেন এমন হল

নতুন বাড়ি বানিয়ে দেবে মেট্রো, বৌবাজার বিপর্যয়ের দায় নিল কর্তৃপক্ষ

শেষ আপডেট: 1 September 2019 13:04

দ্য ওয়াল ব্যুরো: বৌবাজারে বিভ্রাট। ইতিমধ্যেই দুর্গা পিথুরি লেন এবং সাঁকারি লেনে ভেঙে পড়েছে তিনটে বাড়ি। ফাটল দেখা গিয়েছে আরও অনেক বাড়িতেই। এলাকা পর্যবেক্ষণ করে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১৮টি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। কিন্তু কেন এমন হলো? প্রাথমিক ভাবে স্থানীয়রা জানিয়েছিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছিল বৌবাজার এলাকায়। এই কাজ চলাকালীন মেট্রোর টানেলে বোরিং মেশিন দিয়ে খোঁড়াখুঁড়ি করার সময়েই ঘটে বিপত্তি। পরে এই ঘটনার দায় স্বীকার করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও। তারা জানিয়েছে, মেট্রোর টানেলে কাজের সময় একটি ওয়াটার পকেট ফেটে গিয়েই সমস্যা দেখা দেয়। জল ভরে যায় টানেলে। মাটির নীচে নষ্ট হয়ে যায় ভারসাম্য। এর জেরেই ফাটল দেখা দিয়েছে ওই এলাকার বিভিন্ন বাড়িতে। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নকশায় কোনও গাফিলতি ছিল না। ইতিমধ্যেই বিপজ্জনক বাড়িগুলি থেকে বের করে আনা হয়েছে বাসিন্দাদের। যাদের বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি পুনরায় নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি কম ক্ষতিগ্রস্ত বাড়িগুলিয়ে সারিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। আপাতত সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে ওই টানেল। সাময়িক ভাবে এখন কাজ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে কন্ট্রোল রুম খুলেছে পুরসভা। বি বি গাঙ্গুলি স্ট্রিটে পুরসভার তরফে বসানো হয়েছে মিনি কন্ট্রোল রুম। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

```