
শেষ আপডেট: 30 July 2023 13:16
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাগের মাথায় স্ত্রীকে মাংস কাটার ছুরি দিয়ে এলোপাথাড়ি কপানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আপাতত আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল মেডিকেল কলেজে হাসপাতলে ভর্তি ওই মহিলা। ঘটনার পর থেকে পলাতক তাঁর স্বামী।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) চাকদাহ থানার মদনপুর কলতলা পাড়া এলাকায়। আহত বধুর নাম পারভিন বানু। তাঁর মাথা, ঘাড়,ও কানের পাশে পিঠে ও হাতে গভীর আঘাত রয়েছে (Attempt To Murder)।
আক্রান্তের মেয়ে শাহাজাদি বানু অভিযোগ, শনিবার আশুরা অর্থাৎ মহরমের মিছিল দেখতে তিনি আত্মীয়দের সঙ্গে কাঁকিড়ায় গেছিলেন। মা পারভিন বানুর যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। বাড়িতে একাই ছিলেন। রাত বাড়ির ফিরতে শাহাজাদি দেখেন, বাবা ওসমান মাকে পারভিনকে মাংস কাটার চুরি নিয়ে হামলা করছে। বাঁচার চেষ্টা করছেন মা। তাই মাকে বাঁচাতে ছুটে যান শাহাজাদি। সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। স্থানীয়দের ছুটে আসতে দেখে পালিয়ে যায় ওসমান। এরপর রক্তাক্ত অবস্থায় পারভিনকে প্রতিবেশীরাই হাসপাতালে নিয়ে যান।
শাহাজাদির অভিযোগ, 'বাবা কিছু করে না। খুব খারাপ মানুষ। মায়ের উপর অত্যাচার করত। কিন্তু এদিন মায়ের উপর কেন সে হামলা চালিয়েছিল, সেবিষয়ে তিনি কিছুই বুঝতে পারছেন না।'
পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে চাকদা থানার পুলিশ তদন্ত শুরু করেছেন। যদিও এখনও বেপাত্তা রয়েছে ওসমান।
আরও পড়ুন: খড়দহে তদন্তের নামে বৃদ্ধ দম্পতির বাড়িতে ঢুকে ১.৫ লক্ষ টাকা লুঠ! 'ক্লোজ'ড এসআই