Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

শিক্ষক নিয়োগ ও পুর নিয়োগ দুর্নীতি কি আদৌ আলাদা, প্রশ্ন তুলল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি ও পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা একই সঙ্গে কি মেলানো যায়? এই প্রশ্ন নতুন নয়। এর আগে বিচারপতি অমৃতা সিনহা, তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন, আদৌ দু'টি মামলাকে আলাদা করা যায় না। বৃহস্পতিবার প্রায় একই কথ

শিক্ষক নিয়োগ ও পুর নিয়োগ দুর্নীতি কি আদৌ আলাদা, প্রশ্ন তুলল হাইকোর্ট

শেষ আপডেট: 8 June 2023 14:20

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি ও পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা একই সঙ্গে কি মেলানো যায়? এই প্রশ্ন নতুন নয়। এর আগে বিচারপতি অমৃতা সিনহা, তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন, আদৌ দু'টি মামলাকে আলাদা করা যায় না। বৃহস্পতিবার প্রায় একই কথা বলল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অয়ন শীল। তাঁর বাড়ি ও অফিস তল্লাশি করে পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই আদালতে সিবিআই জানায়, রাজ্যের ৬০টি পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে। তাই তারা আলাদা এফআইআর করার আবেদন জানায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পুর নিয়োগ নিয়ে আলাদা এফআইআর করে সিবিআই তদন্তের নির্দেশ দেন।

সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের পৃথক বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। শীর্ষ আদালত রাজ্যের আবেদন খারিজ করে দেয় এবং মামলা পাঠায় হাইকোর্টে। উচ্চ আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, এই মামলার শুনানির জন্য বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পাঠায়।

বৃহস্পতিবার সেখানেই মামলার শুনানি ছিল। রাজ্যের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন যে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনও এক্তিয়ার নেই পুরসভা সংক্রান্ত মামলা শোনার বা এই সংক্রান্ত নির্দেশ দেওয়ার। একটা এজলাস ঘনঘন সিবিআই তদন্তের নির্দেশ দিতে খুব ভালোবাসতেই পারে কিন্তু তার সেই এক্তিয়ার আছে কিনা সেটাই বিচার্য।

এদিনের শুনানিতে বিচারপতি বলেন, শিক্ষক নিয়োগের ওএমআর এবং পুরসভায় নিয়োগের ওএমআর অয়ন শীলের সংস্থা থেকেই গিয়েছিল বলে দাবি করা হয়েছে। এই দুই দুর্নীতি কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? এই দুই দুর্নীতির তদন্ত কি একত্রে হওয়া উচিত নয়?'

তারপরই হাইকোর্ট প্রশ্ন তোলে, যখন দুই মামলায় সম্পর্ক পাওয়া যাচ্ছে, তখন দুই দুর্নীতিকে কি আদৌ আলাদা করা সম্ভব? যদি আলাদা করা সম্ভব হয় তখনই এই প্রশ্ন উঠতে পারে যে তাহলে পুর-নিয়োগ দুর্নীতির তদন্ত কে করবে? রাজ্য না সিবিআই?

কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এটা নয় যে কোনও বিষয়ে তদন্ত করার নির্দেশ সিবিআই-ইডিকে দেওয়া হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নতুন এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের জন্য। তার মানেই বিষয়টা আলাদা! তাহলে কী করে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি? যদি আলাদা না হয়, তা হলে নতুন এফআইআর করার নির্দেশ কেন দেওয়া হল?

বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেই নিয়েও এদিন রাজ্যের তরফে প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এতদিন তদন্ত কিছু হয়নি।বুধবার ডিভিশন বেঞ্চে মামলাটা শুনানির জন্য এসেছে তাই সেদিন থেকে দেখানোর জন্য খুব সক্রিয় হয়ে বিভিন্ন জায়গায় রেড করা হয়েছে।

এইদিন শুনানিতে হাইকোর্ট বলে, পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় একটি এসএলপি বিচারাধীন রয়েছে সুপ্রিমকোর্টে। সেই মামলার শুনানি হওয়ার কথা জুলাই মাসে। একই বিষয়ে হাইকোর্টে মামলার শুনানি চলতে পারে না। সেইজন্য রাজ্য সুপ্রিমকোর্টের এসএলপি প্রত্যাহার করে নেবে কিনা তা জানাতে হবে আগামী সোমবার ২টোর মধ্যে। তারপর হাইকোর্টে ফের এই মামলার শুনানি করা হবে বলে জানায় ডিভিশন বেঞ্চ।

বনসহায়ক পদে নতুন নিয়োগ এখনই নয়, জানাল হাইকোর্ট, তবে প্যানেল বাতিলও হচ্ছে না


```