Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

জামবনীতে তৃণমূল নেতার বাড়িতে বিজেপির সমর্থনে 'মাওবাদী' পোস্টার !!

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম:  'এলাকায় শুধুই বিজেপির শাসন চলবে, তৃণমূল বরদাস্ত নয়'। তৃণমূল নেতার বাড়ির বাইরে ঠিক এই ভাষায় মাওবাদীদের নামে পোস্টার মিলল। বুধবার রাতে জামবনী ব্লকের তৃণমূল নেতা জগদীশ মাহাতোর বাড়ির সামনে পোস্টারগুলি উদ্ধার হয়। জ

জামবনীতে তৃণমূল নেতার বাড়িতে বিজেপির সমর্থনে 'মাওবাদী' পোস্টার !!

শেষ আপডেট: 22 November 2018 19:04

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম:  'এলাকায় শুধুই বিজেপির শাসন চলবে, তৃণমূল বরদাস্ত নয়'। তৃণমূল নেতার বাড়ির বাইরে ঠিক এই ভাষায় মাওবাদীদের নামে পোস্টার মিলল। বুধবার রাতে জামবনী ব্লকের তৃণমূল নেতা জগদীশ মাহাতোর বাড়ির সামনে পোস্টারগুলি উদ্ধার হয়। জামবনীর টুলিবড় গ্রামের বাসিন্দা জগদীশ মাহাতো তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি।অভিযোগ,  তাঁকে টার্গেট করেই বিজেপির সমর্থনে  পোস্টারগুলি দিয়েছে মাওবাদীরা। হাতে লেখা এই পোস্টারগুলি আদৌ মাওবাদীদের কি না তা এখনও স্পষ্ট নয়। তবে, পোস্টারের নীচে সিপিআই মাওবাদী লেখা রয়েছে। পোস্টারগুলিতে লেখা- "টুলিবড়, বামুনডিহা, সারেঙ্গা এই তিনটি গ্রামে তৃণমূল করা যাবে না। তৃণমূল করলে গ্রাম ছাড়তে হবে, সে যতই প্রভাবশালী নেতা হোক না কেন। এই এলাকায় সিন্ধু মাহাতো ও বাবলু মাহাতো শেষ কথা বলবে। ওদের পিছনে আমরা আছি। ওদের উপর হামলা হলে, কেউ রেহাই পাবে না।" এই বছরের পঞ্চায়েত সমিতির নির্বাচনেই পরাজিত হন জগদীশ  মাহতো। তাঁকে হারিয়ে ক্ষমতায় আসেন বিজেপির সিন্ধু মাহাতো। পোস্টারে লেখা বাবলু মাহাতো এলাকারই প্রভাবশালী বিজেপি নেতা। জগদীশ বাবুর অভিযোগ, সিন্ধু ও বাবলুর সমর্থন পেয়েই মাওবাদীরা এই পোস্টার দিয়েছে। জামবনীকে অশান্ত রাখতেই মাওবাদীদের মদত দিচ্ছে বিজেপি। বোর্ড গঠন ঘিরে ঝাড়গ্রামে তাণ্ডব, পুলিশকে টাঙ্গির কোপ কয়েকদিন আগেই বিজেপির বিরুদ্ধে একইরকম অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, মাওবাদীদের সঙ্গে আঁতাত করে রাজ্যকে অশান্ত করতে চাইছে বিজেপি। জামবনীতে বিজপির সমর্থনে মাওবাদীদের পোস্টার সেই সম্ভাবনাকেই গাঢ় করছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।তবে, সব অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, 'জামবনীর অনেক এলাকাই বিজেপির দখলে। বাকি অঞ্চল  দখলে আনতে মাওবাদীদের সমর্থন করার প্রয়োজন নেই।' আপাতত উদ্ধার হওয়া পোস্টারগলি খতিয়ে দেখা হচ্ছে। পোস্টারগুলি মাওবাদীদের কি না সেই নিয়ে ধন্দে পুলিশ। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন   

```