Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

ডিএ একটু কম আছে, তবে গেল গেল রব কেন? প্রশ্ন মানস, চন্দ্রিমার

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া মহার্ঘ ভাতা তথা ডিএ (DA)-র দাবিতে দুদিন আগে ধুন্ধুমার হয়েছে কলকাতায়। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সেই আন্দোলনে উৎসাহ দিচ্ছেন বিরোধীরাও। শুক্রবার এ বিষয়েই সাংবাদিক বৈঠক করে জবাব দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্র

ডিএ একটু কম আছে, তবে গেল গেল রব কেন? প্রশ্ন মানস, চন্দ্রিমার

শেষ আপডেট: 25 November 2022 12:07

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া মহার্ঘ ভাতা তথা ডিএ (DA)-র দাবিতে দুদিন আগে ধুন্ধুমার হয়েছে কলকাতায়। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সেই আন্দোলনে উৎসাহ দিচ্ছেন বিরোধীরাও। শুক্রবার এ বিষয়েই সাংবাদিক বৈঠক করে জবাব দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) এবং পরিবেশ মন্ত্রী মানস ভুইঞাঁ (Manas Bhunia)।

রাজ্য রাজনীতিতে পোড় খাওয়া নেতা মানস। এদিন তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ব্যাপারে সরকার অবহেলা করছে তা নয়। সরকার ডিএ দিতে চায়। সে ব্যাপারে সরকারের দেওয়ার মন আছে। ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত স্রেফ ডিএ দিতে সরকার ২৭ হাজার কোটি টাকা খরচ করেছে। ফলে এমনটা নয় যে ডিএ দেওয়া হচ্ছে না। তা একটু কম হতে পারে। কিন্তু নিয়মিত দেওয়া হচ্ছে। অথচ কেমন একটা গেল গেল রব তুলে অনিশ্চয়তার পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।

সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বিজেপির মতই সরব বামেরা। এদিন তাদের নাম না করলেও মানস-চন্দ্রিমা বোঝাতে চান যে মহার্ঘ ভাতা নিয়ে বামফ্রন্ট সরকার কখনওই উদার ছিল না। বাম জমানায় ৩৫ শতাংশ ডিএ দেওয়া হত। তা বেড়ে তৃণমূল জমানায় ১২৫ শতাংশ হয়েছে।

একই ভাবে আবার বিজেপিকে দোষারোপ করে এদিন চন্দ্রিমা ও মানস বলেন, রাজ্য সরকার সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও সব করার চেষ্টা করছে। অথচ যারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলার সঙ্গে আর্থিক অবরোধের পথ নিয়েছে, তাদের কথা কেউ বলছে না। একশ দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের থেকে ৬ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। সেই টাকা বাংলার মানুষের হকের টাকা। সংসদে আইন করে মানুষের কাজের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

অন্যদিকে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বকেয়া ডিএ প্রসঙ্গে বলেন, রাজ্য সরকারের এ বিষয়ে একটা হিসাব রয়েছে। সেই হিসাব নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। এখন সর্বোচ্চ আদালতই বিচার করে দেখুক।

শুভেন্দুকে একা ডেকেছিলেন মমতা, কেন অগ্নিমিত্রা, অশোক, মনোজকে নিয়ে গেলেন বিরোধী দলনেতা


```