Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

এক্স প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলব না, মোদীকে পাল্টা মমতার

দ্য ওয়াল ব্যুরো: ফণী নিয়ে পরিস্থিতি জানতে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যিই ফোন করেছিলেন নরেন্দ্র মোদী? এই নিয়ে যখন বাংলার রাজনীতিতে তৃণমূল-বিজেপি চাপানউতোর তুঙ্গে, তখন গোপীবল্লভপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বললেন, “আপনি যখন কলকাতায় ফোন করছেন

এক্স প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলব না, মোদীকে পাল্টা মমতার

শেষ আপডেট: 6 May 2019 09:01

দ্য ওয়াল ব্যুরো: ফণী নিয়ে পরিস্থিতি জানতে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যিই ফোন করেছিলেন নরেন্দ্র মোদী? এই নিয়ে যখন বাংলার রাজনীতিতে তৃণমূল-বিজেপি চাপানউতোর তুঙ্গে, তখন গোপীবল্লভপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বললেন, “আপনি যখন কলকাতায় ফোন করছেন, তখন আমি খড়্গপুরে বসে আছি। কোনও সুযোগ ছিল না কথা বলার।” কিন্তু কলকাতায় থাকলেও কি মমতা কথা বলতেন? নিজেই এ দিন সেই জবাব দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, “নবীন পট্টনায়েকের ভোট হয়ে গিয়েছে। তাই আপনার সঙ্গে ঘুরেছেন। আমার ভোট হয়ে গেলে আমিও যেতাম। কিন্তু ভোটের সময় আপনার সঙ্গে আমি কোনও কিছু শেয়ার করব না। এটা ভাল করে মাথায় ঢুকিয়ে নিন।” সেই সঙ্গে মমতা বলেন, “এক্স প্রাইম মিনিস্টারের সঙ্গে আমি কোনও কথা বলব না। বলতে হলে নতুন প্রধানমন্ত্রীকে বলব।” মমতার এই কলকাতায় না থাকার যুক্তি শুনে পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, প্রশাসনিক স্তরে এগুলো খুব দুর্বল যুক্তি। এ তো আর বন্ধুবান্ধবকে ফোন করা নয়, যে ডায়াল করে কথা বলে নিলাম। তাঁদের কথায়, একজন প্রধানমন্ত্রী যখন কোনও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের শীর্ষ আমলা বা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রধানমন্ত্রীর দফতর ফোন করে মুখ্য সচিবকে। মুখ্য সচিবের কাজ সেই ফোন সংযোগ করিয়ে দেওয়া। প্রণব মুখোপাধ্যায় যখন দেশের প্রতিরক্ষামন্ত্রী, তখন একবার পুজোর সময় প্রণববাবুকে ফোন করেছিলেন মার্কিন স্বরাষ্ট্র সচিব কন্ডোলিজা রাইজ। সেই সময় প্রণববাবু ছিলেন বীরভূমের কীর্ণাহারের গ্রামের বাড়ির পুজোয়। তিনি তো কথা বলেছিলেন। কই অসুবিধে তো হয়নি! যদিও মমতা এ দিন মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন, “আপনার এত সাহস কী করে হয় যে মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে মিটিং করবেন? মুখ্যসচিব রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় চলেন। প্রধান মন্ত্রী কথায় চলবেন না।” এ দিন কলাইকুন্ডাতে ফণী নিয়ে বৈঠক করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু রাজ্য এড়িয়ে যায় সেই বৈঠক। এ নিয়ে বীরবাহা সরেনের সমর্থনে জনসভা থেকে মমতা বলেন, “ওনার হঠাৎ মনে হল মিটিং করব আর আমাকে যেতে হবে? নির্বাচনী প্রচারে আসছেন বলে মিটিং ডাকলেন। কেন যাব? বুঝতাম নির্বাচনী প্রচার ছাড়া এসেছেন, তা হলে নয় বোঝা যেত।” সোমবার তমলুকের জনসভা থেকে মোদী অভিযোগ করেন, দিদি ফণী নিয়ে রাজনীতি করছেন। পাল্টা মমতা বলেন, “দিদির পায়ের নখের যোগ্য আপনি হতে পারবেন না!” পর্যবেক্ষকদের মতে, ফণী যতটা না ঝড় তুলেছিল বাংলায়, তার থেকে পরবর্তী পরিস্থতি নিয়ে মোদী-দিদি তরজা তার চেয়েও ভয়ানক আকার ধারন করেছে। আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/news-state-delegation-of-state-government-was-absent-in-modis-meeting-with-regarding-fani/

```