Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মাধ্যমিকের অ্যাডমিট মিলবে ১৫ ফেব্রুয়ারি থেকে! পরীক্ষা নিয়ে আরও কড়া পর্ষদ

দ্য ওয়াল ব্যুরো: বেজে গেল মাধ্যমিকের (Madhyamik Exam 2023) দামামা। হাতে বাকি আর মাত্র কয়েকদিন। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে অনেক পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড দেওয

মাধ্যমিকের অ্যাডমিট মিলবে ১৫ ফেব্রুয়ারি থেকে! পরীক্ষা নিয়ে আরও কড়া পর্ষদ

শেষ আপডেট: 7 February 2023 16:08

দ্য ওয়াল ব্যুরো: বেজে গেল মাধ্যমিকের (Madhyamik Exam 2023) দামামা। হাতে বাকি আর মাত্র কয়েকদিন। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে অনেক পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে।

বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড আনতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। ১৩ তারিখ থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এছাড়াও অ্যাডমিট কার্ডে যদি কোনও ভুল থাকে তো তা সংশোধন করা যাবে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সংশোধনের আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ মার্চ পর্যন্ত।

২৩ ফেব্রুয়ারি: প্রথম ভাষার পরীক্ষা
২৪ ফেব্রুয়ারি: দ্বিতীয় ভাষার পরীক্ষা
২৫ ফেব্রুয়ারি: ভূগোল
২৮ ফেব্রুয়ারি: জীবন বিজ্ঞান

১ মার্চ: ইতিহাস
২ মার্চ: অঙ্ক
৩ মার্চ: ভৌতবিজ্ঞান
৪ মার্চ: ঐচ্ছিক পরীক্ষা

এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ। জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোনও পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর হয় তবে সেই পরীক্ষা কেন্দ্রের রেজাল্ট আটকে দেওয়া হবে। পরীক্ষার আগে ও পরে পরীক্ষা কেন্দ্রের ছবি তুলতে হবে।

সেই সিপিএম আর সেই কংগ্রেস নেই, ত্রিপুরায় মমতার নিশানায় দলবদলুরাও


```