Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

অপেক্ষার শেষ ঘণ্টা, আজই ফল প্রকাশ মাধ্যমিকের

দ্য ওয়াল ব্যুরো: আর সামান্যই অপেক্ষা। এক ঘণ্টাও নয়। জীবনের প্রথম বড় পরীক্ষা দিয়ে দুরুদুরু বুকে রেজ়াল্টের জন্য অপেক্ষা করা ছাত্রছাত্রীদের অপেক্ষার অবসান। প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা হাতে পাবে মার্

অপেক্ষার শেষ ঘণ্টা, আজই ফল প্রকাশ মাধ্যমিকের

শেষ আপডেট: 21 May 2019 03:08

দ্য ওয়াল ব্যুরো: আর সামান্যই অপেক্ষা। এক ঘণ্টাও নয়। জীবনের প্রথম বড় পরীক্ষা দিয়ে দুরুদুরু বুকে রেজ়াল্টের জন্য অপেক্ষা করা ছাত্রছাত্রীদের অপেক্ষার অবসান। প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা হাতে পাবে মার্কশিট। জানতে পারবে নম্বর। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন সূত্রের খবর, আজ, মঙ্গলবার সকাল ন'টায় ফল প্রকাশিত হবে। চেয়ারম্যান নিজেই ঘোষণা করবেন ফলাফল। টিভির পর্দায় দেখা যাবে। জানা যাবে ওযেবসাইটেও। কৃতী ছাত্রছাত্রীদের নাম টেলিভিশন ও সংবাদমাধ্যমে ঘোষিত হলেও, ফলাফলের অপেক্ষায় বসে থাকা লক্ষ লক্ষ পড়ুয়ার ভরসা অনলাইন কিংবা এসএমএস। বোর্ড সূত্রের খবর, অনলাইনে মাধ্যমিকের ফল জানতে হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.org অথবা wbresults.nic.in-তে যেতে হবে৷ সেখানে 'মাধ্যমিক রেজাল্ট ২০১৯' লিঙ্কে ক্লিক করলে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও জন্ম তারিখ দিতে হবে৷ সঠিক তথ্যগুলি সাবমিট করার পর ওয়েবসাইট জানিয়ে দেবে রেজাল্ট৷ সেখান থেকেই সেটি ডাউনলোড করা যাবে বা প্রিন্ট করিয়ে নেওয়া যাবে৷ চাইলে এসএমএস করেও ফল জানতে পারবেন অভিভাবক ও পরীক্ষার্থীরা৷ এসএমএস করতে হবে ৫৬২৬৩ নম্বরে। ইংরেজিতে  লিখতে হবে wb10(স্পেস)রোল নম্বর। বোর্ডের তরফে ইনবক্সে মেসেজ করে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে৷ এ ছাড়াও নীচের ওয়েবসাইটগুলিতে মাধ্যমিকের ফল জানার সুযোগ রয়েছে। examresults.net indiaresults.nic.in results.gov.in jagranjosh.com গত বছর ৬ জুন মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছিল৷ পাশের হার ছিল ৮৫.৪৯ শতাংশ৷ এবার অবশ্য ভোটের কারণে পরীক্ষা শুরু হয় অনেক আগে, ১২ ফেব্রুয়ারি৷ পরীক্ষা চলে ২২ তারিখ অবধি৷ সব মিলিয়ে ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ পরীক্ষার্থী পরীক্ষা দেয়৷ এখন কী হয় ফলাফল, সেই অপেক্ষাতেই বসে সকলে।

```