Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

বেপরোয়া গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু বর্ধমানে, হাসপাতালে বোন

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুল যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক স্কুল পড়ুয়ার। দুর্ঘটনায় জখম আরও এক পড়ুয়া। খণ্ডঘোষ থানার (Khandaghosh Accident) মেটেডাঙা এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের না

বেপরোয়া গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু বর্ধমানে, হাসপাতালে বোন

শেষ আপডেট: 26 September 2023 12:27

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুল যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক স্কুল পড়ুয়ার। দুর্ঘটনায় জখম আরও এক পড়ুয়া। খণ্ডঘোষ থানার (Khandaghosh Accident) মেটেডাঙা এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের নাম সেখ সামিম আক্তার (১৪)। আহত ছাত্রীর নাম নাজিমা পারভিন। সম্পর্কে তারা খুড়তুতো ভাইবোন। সামিম ক্লাস এইটের ছাত্র। আর নাজিমা পড়ে ক্লাস সেভেনে।

পরিবারসূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সামিম ও নাজিমা (Khandaghosh Accident)। স্কুল যাওয়ার পথে মেটেডাঙায় এলাকায় একটি বেপরোয়া গাড়ি তাদের ধাক্কা মারে। কিছুদূর গিয়েই গাড়িটি উল্টে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় খণ্ডঘোষ থানার পুলিশ। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে সামিম আক্তারকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেলে চিকিৎসাধীন নাজিমা পারভিন।
https://twitter.com/TheWallTweets/status/1706645980416708906

দুর্ঘটনার খবর জানাজানি হতেই এলাকাবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বর্ধমান-বাঁকুড়া রোড অবরোধ করে। এলাকায় উত্তেজনা ছড়ায়। খানিকক্ষণ পরে পুলিশের আশ্বাসে অবরোধ তোলে স্থানীয়রা। যে পরিবারে এই দুর্ঘটনা ঘটেছে সেই পরিবারের কর্তা শেখ কলিমুদ্দিন জানান, বাড়ি থেকে মাত্র আধ কিলোমিটার দূরে স্কুল। প্রতিদিনের মতো হেঁটেই যাচ্ছিল ওরা। আচমকাই একটা বেপরোয়া গাড়ি ওদের ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে যায়। কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: 'দিল্লিতে পৌঁছবে বাংলার গর্জন', হকের টাকা ফেরত চাইতে বঞ্চিতদের চিঠি সংগ্রহে তৃণমূল


```