Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র মেয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হলেন

দ্য ওয়াল ব্যুরো: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে (Jyotipriya Mallick's daughter) প্রিয়দর্শিনী মল্লিক (Priyadarshini Mallick) উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব (WBCHSE Secretary) পদে নিযুক্ত হলেন। আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজির ড

বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র মেয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হলেন

শেষ আপডেট: 2 August 2023 10:52

দ্য ওয়াল ব্যুরো: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে (Jyotipriya Mallick's daughter) প্রিয়দর্শিনী মল্লিক (Priyadarshini Mallick) উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব (WBCHSE Secretary) পদে নিযুক্ত হলেন।

আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজির ডিপার্টমেন্টের অ্যাসিসট্যান্ট প্রফেসর ছিলেন প্রিয়দর্শিনী। তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিয়োগের ব্যাপারে গত ৩১ জুলাই বিজ্ঞপ্তি হয়েছে। তবে তা জানা গিয়েছে বুধবার।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে ছিলেন তাপস কুমার মুখোপাধ্যায়। তাঁর জায়গাতেই আনা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে। তবে রাজ্যের মন্ত্রীর মেয়েকে শিক্ষা প্রশাসনে তুলে নিয়ে আসায় অনেকেই ভ্রু কোঁচকাতে শুরু করেছেন।

শিক্ষা প্রশাসনে নতুন দায়িত্বে তাঁকে নিয়োগের ব্যাপারে প্রিয়দর্শিনীকে ফোন করা হলে দ্য ওয়ালকে তিনি বলেন, “নির্দেশের প্রতিলিপি এখনও হাতে পাইনি। হাতে পেলে অবশ্যই প্রতিক্রিয়া জানাব।”

উল্লেখ্য, প্রিয়দর্শিনীর আগে তাপস কুমার মুখ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্বভার সামলাচ্ছিলেন। ২০১৭ সালে শিক্ষা দফতরের চাকরি থেকে অবসর গ্রহণের পর পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এক্সটেনশন দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অস্থায়ী সচিব হিসাবে কাজ সামলানোর দায়িত্ব দেয়। পরে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে পাকাপাকিভাবে নিয়োগ করা হয় তাঁকে। ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে থাকার কথা ছিল তাঁর। তবে তিনি নিজেই সরকারকে চিঠি দিয়ে এই পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন, আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। কিন্তু ৪ তারিখ তিনি দায়িত্ব ছাড়ার পর নতুন যিনি তাঁর জায়গায় আসবেন, তিনি সেই দায়িত্ব সামলাতে সমস্যায় পড়ে যাবেন। তাই আগেভাগেই পদ ছেড়ে দিতে চেয়েছিলেন তাপসবাবু।

তাঁর আবেদনকে মান্যতা দিয়েই সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। বুধবার তাঁর জায়গায় সেই পদে নিয়োগ করা হল প্রিয়দর্শিনীকে। (Jyotipriya Mallick's daughter)

প্রিয়দর্শিনীর লিংকডইন প্রোফাইল থেকে জানা যাচ্ছে, এর আগে তিনি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের উচ্চ শিক্ষা সংসদের গভর্নিং বডির সদস্য হিসেবে ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়া মাইক্রোবায়োলজি নিয়ে একাধিক প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

প্রতারক সংস্থা থেকে ‘লোন’ নিয়েছিলেন ‘ডিরেক্টর’ নুসরত, কবুল করলেন সাংবাদিক বৈঠকে


```