Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ধর্মতলায় অসুস্থ অনশনকারী জুনিয়র ডাক্তার তনয়া পাঁজা, উত্তরবঙ্গে আমরণ অনশনের নতুন মুখ সন্দীপ

দশ দফা দাবিতে অনড় অনশনকারীরা। তাঁদের সাফ কথা, সরকার দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।

ধর্মতলায় অসুস্থ অনশনকারী জুনিয়র ডাক্তার তনয়া পাঁজা, উত্তরবঙ্গে আমরণ অনশনের নতুন মুখ সন্দীপ

অসুস্থ তনয়া পাঁজা, অনশনে বসলেন সন্দীপ মণ্ডল

শেষ আপডেট: 14 October 2024 13:49

দ্য ওয়াল ব্যুরো: অনিকেত, অনুষ্টুপ, পুলস্ত্যের পর এবার অসুস্থ জুনিয়র ডাক্তার তনয়া পাঁজা। আন্দোলনকারীরা জানাচ্ছেন, অন্য অনশনকারীদের তুলনায় তাঁর শারীর একটু বেশি খারাপ হয়েছে। তবুও অনশনমঞ্চ ছাড়তে নারাজ তিনি। 

জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘তনয়ার শরীরটা খারাপ। মাথা ঘুরছে। আমাদের মেডিক্যাল টিম ওঁকে পর্যবেক্ষণে রেখেছে। অন্যদের শরীরের অবস্থাও খারাপ।’ রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ অনশনকারীদের যে স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, তাতে তনয়ার রক্তচাপ কমে হয়েছিল ৯৮/৭০। পালস রেট ৭৮ এবং সিবিজি ৬৩। মূত্রে কিটোন বডি বেড়েছে ৩+। সিনিয়র ডাক্তাররা আগে থেকেই বলেছিলেন সিবিজি ৬০-এর নীচে নেমে গেলেই তা যথেষ্ট উদ্বেগের কারণ। 

আরজি করের ঘটনার প্রতিবাদ-সহ দশ দফা দাবিতে মিছিল, আন্দোলনের পাশাপাশি আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। সেই শূন্যস্থান পূরণ করতে নতুন করে অনশনে বসছেন অন্য জুনিয়র ডাক্তাররা। সোমবার সকাল থেকে শিলিগুড়িতে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তার সন্দীপ মণ্ডল। তিনি উত্তরবঙ্গ মেডিক্যালের ইএনটি বিভাগের পিজিটির দ্বিতীয় বর্ষের পড়ুয়া। সন্দীপ অনশনে বসায় এখন কলকাতা-শিলিগুড়ি মিলিয়ে অনশনরত জুনিয়র ডাক্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল আট জন।

অন্যদিকে অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, অলোক ভার্মারা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা এখন খানিকটা স্থিতিশীল হলেও আশঙ্কা কাটেনি। দশ দফা দাবিতে অনড় অনশনকারীরা। তাঁদের সাফ কথা, সরকার দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।


```