
শেষ আপডেট: 2 December 2022 10:12
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জঙ্গল থেকে ভেসে আসছিল বিকট দুর্গন্ধ। কীসের গন্ধ সেই সন্ধান করতে গিয়ে পাওয়া গেল আস্ত মাথার খুলি (Human Skull)। তবে চোখ-মুখ বিকৃত হয়ে থাকায় পরিচয় বোঝার উপায় নেই। সেইসঙ্গে পচাগলা আরও কিছু দেহাংশ উদ্ধার হয়েছে। নদিয়ার (Nadia) কল্যাণীর আনন্দনগর পিঞ্জিরাপোল এলাকার ঘটনা। সেখানকার সোসাইটি এলাকার জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে মাথার খুলি সহ এই দেহাংশগুলো উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ (Police)।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে এলাকার কিছু ছেলে খেলার সময় জঙ্গল থেকে হঠাৎই পচা গন্ধ পায়। এরপর যত সময় গিয়েছে ততই দুর্গন্ধের প্রকোপ বেড়েছে। স্থানীয়রা কল্যাণী থানায় খবর দেন। রাতে পুলিশ এসে এলাকাবাসীকে নিয়ে জঙ্গলে ঢোকে। তখনই ওই বিকৃত মাথার খুলিটি সহ পচা দেহাংশ খুঁজে পাওয়া যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
একসময় দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরের দিকে ডাকাতরা মাথার খুলি নিয়ে ফুটবল খেলত বলে জনশ্রুতি আছে। কিন্তু কল্যাণীর ঘটনার ক্ষেত্রে দুষ্কৃতী যোগ আছে কিনা কিছুই জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বাইরে কাউকে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো টুকরো করে আনন্দনগর পিঞ্জিরাপোল এলাকার জঙ্গলে ফেলা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে দিল্লির আফতাব কাণ্ডের ছায়া (Shraddha Murder Case) দেখতে পাচ্ছেন অনেকে। তবে উদ্ধার হওয়া খুলি মহিলা না পুরুষের তা পরিষ্কার নয়।
পরেশের মেয়ে অঙ্কিতাকে সরিয়ে চাকরিতে ববিতা, মেখলিগঞ্জে বাড়ি ভাড়া দিচ্ছে না কেউ