Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

ভূগোল নিয়ে পড়তে চায় উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সুষমা, ইউপিএসসিতে সাফল্যের স্বপ্ন আবু সামার চোখে

দ্য ওয়াল ব্যুরো: ভূগোল নিয়ে ভবিষ্যত গড়তে চায় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সুষমা খান। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS Result 2023) ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সুষমা। সুষমার সঙ্গেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে (joint second

ভূগোল নিয়ে পড়তে চায় উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সুষমা, ইউপিএসসিতে সাফল্যের স্বপ্ন আবু সামার চোখে

শেষ আপডেট: 24 May 2023 10:37

দ্য ওয়াল ব্যুরো: ভূগোল নিয়ে ভবিষ্যত গড়তে চায় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সুষমা খান। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS Result 2023) ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সুষমা। সুষমার সঙ্গেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে (joint second position) উত্তর দিনাজপুরের কানকি প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র আবু সামা।

বরাবরের মেধাবী ছাত্রী হিসেবে সুষমার প্রিয় বিষয় ভূগোল ও অঙ্ক (HS Result 2023)। ভূগোল নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করতে চায় সুষমা।

তাঁর সাফল্যের পিছনে বাবা মা আর শিক্ষকদের অবদানের কথা জানালেন তিনি। দিদিভাইয়ের পাশাপাশি স্কুল ও গৃহশিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে বলে জানিয়েছে সুষমা। তার কথায়, “কোভিডের জন্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি। তাই সেই অর্থে উচ্চমাধ্যমিকটাই প্রথম বড় পরীক্ষা। সেটায় ভাল ফল করে খুবই ভাল লাগছে। পরীক্ষা দিয়েই বুঝেছিলাম ভাল ফল হবে, কিন্তু তাই বলে দ্বিতীয় হব, এটা ভাবিনি।”

অন্যদিকে ইউপিএসসি দিতে চান দ্বিতীয় স্থান পাওয়া কানকি প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র আবু সামা। তারও প্রাপ্ত নম্বর ৪৯৫। আবুর সাফল্যে উচ্ছসিত তার স্কুলের শিক্ষকরা। আনন্দের বান ডেকেছে বাড়িতেও। ছেলের সাফল্যে দারুন খুশি বাবা জাহিরুদ্দিন। আবুর মতে, কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। এই সাফল্য কঠোর পরিশ্রমেরই ফল। গ্রামের সমস্ত ছেলেদের এই পরিশ্রমের রাস্তাটাই দেখাতে চান আবু।

দিনে মাত্র ৪ ঘণ্টা পড়েই বাজিমাত, উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে জানাল শুভ্রাংশু


```