Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

Hooghly: হোম থেকে পালিয়ে পাতানো দাদার বাড়ি! উত্তরপাড়ার দুই কিশোরী উদ্ধার ব্যান্ডেল থেকে

দ্য ওয়াল ব্যুরো: হোম থেকে আর পাঁচজনের সঙ্গেই স্কুলে গিয়েছিল তারা। কিন্তু তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় উত্তরপাড়ার (Hooghly) দুই কিশোরী। হোমজুড়ে তল্লাশি চালিয়ে, স্কুল তোলপাড় করে দিয়েও কোথাও তাঁদের খোঁজ মেলেনি। অবশেষে ব্যান্ডেল থেকে উদ্ধার করা

Hooghly: হোম থেকে পালিয়ে পাতানো দাদার বাড়ি! উত্তরপাড়ার দুই কিশোরী উদ্ধার ব্যান্ডেল থেকে

শেষ আপডেট: 14 April 2022 17:34

দ্য ওয়াল ব্যুরো: হোম থেকে আর পাঁচজনের সঙ্গেই স্কুলে গিয়েছিল তারা। কিন্তু তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় উত্তরপাড়ার (Hooghly) দুই কিশোরী। হোমজুড়ে তল্লাশি চালিয়ে, স্কুল তোলপাড় করে দিয়েও কোথাও তাঁদের খোঁজ মেলেনি। অবশেষে ব্যান্ডেল থেকে উদ্ধার করা হল তাদের।

আরও পড়ুন: হাঁসখালির নাবালিকার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল, পুরোহিত ডেকে আনলেন সিপিএম নেতারা

উত্তরপাড়া (Hooghly) চিল্ড্রেন হোম ফর গার্লস নামক সরকারি হোমের আবাসিক বছর তেরোর ওই দুই কিশোরী। উত্তরপাড়া অমরেন্দ্র গার্লস স্কুলে পড়ে তারা। বুধবার বাকিদের সঙ্গে স্কুলে গিয়েছিল দুজনেই। কিন্তু সেখান থেকে আর হোমে ফেরেনি বলে অভিযোগ। হোম কর্তৃপক্ষের তরফে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। অবশেষে একদিন পর দুজনের খোঁজ মিলেছে।

পুলিশ জানিয়েছে, ব্যান্ডেল লালবাবা আশ্রম এলাকায় এক পাতানো দাদার বাড়িতে লুকিয়ে ছিল ওই দুই কিশোরী। বৃহস্পতিবার রাতেই সেখান থেকে দুই কিশোরীকে উদ্ধার করে উত্তরপাড়া থানায় নিয়ে আসে পুলিশ। তবে কী কারণে হোম থেকে পালিয়েছিল তারা, কেউ তাদের নিয়ে গিয়েছিল কিনা সেসব এখনও স্পষ্ট নয়। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তা জানার চেষ্টা করছে।


```