Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

তৃণমূলের পুরসভা এবং সিপিএমের কমিটির দখলে হেরিটেজ ভবন, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের পুরসভা এবং সিপিএমের কোঅর্ডিনেশন কমিটির বিরুদ্ধে হেরিটেজ ভবন (Heritage Building) দখল করে রাখার অভিযোগ। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল (Edward Memorial Hall) হল থেকে স

তৃণমূলের পুরসভা এবং সিপিএমের কমিটির দখলে হেরিটেজ ভবন, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 30 August 2023 08:43

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের পুরসভা এবং সিপিএমের কোঅর্ডিনেশন কমিটির বিরুদ্ধে হেরিটেজ ভবন (Heritage Building) দখল করে রাখার অভিযোগ। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল (Edward Memorial Hall) হল থেকে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের নির্দেশ, জেলাশাসককে আগামী দু’সপ্তাহের মধ্যে এই হেরিটেজ ভবনের (HeritageBuilding) এলাকা চিহ্নিত করতে হবে ও সেখানে কোনও বেআইনি নির্মাণ থেকে থাকলে তা ভেঙে ফেলতে হবে।

রানি ভিক্টোরিয়ার প্রথম পুত্র এলবার্ট এডওয়ার্ডের স্মরণে বাঁকুড়া সদরে তৈরি এডওয়ার্ড মেমোরিয়াল হলটি আগেই হেরিটেজ ভবন হিসাবে চিহ্নিত হয়েছে। অভিযোগ এই হেরিটেজ ভবনের একাংশ দখল করে স্টাফ কোয়ার্টার ও একাধিক পাকা স্টল নির্মাণ করেছে খোদ বাঁকুড়া পুরসভা। অন্যদিকে ভবনের আরেকটি অংশ দখল করেছে বাম সরকারি কর্মচারিদের সংগঠন স্টেট কোঅর্ডিনেশন কমিটি।

এমনই অভিযোগে ভবনটি বেআইনি দখলদার মুক্ত করার দাবিতে হাইকোটের দ্বারস্থ হয়েছিল বাঁকুড়া শাস্ত্রীয় সঙ্গীত সমাজ নামে একটি সংগঠন। সেই মামলায় আগেই জেলা ডেপুটি ভূমি ও ভূমি সংস্কার অধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। সেই রিপোর্টে বেআইনি দখলদারির কথা উল্লেখ করা হয়।

বুধবার ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতির নির্দেশ জেলাশাসক একটি দল গঠন করে দু’সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল হলের সীমানা চিহ্নিত করবেন। সেখানে কোনও বেআইনি নির্মাণ থেকে থাকলে তা ভেঙে ফেলতে হবে। পুরসভা আধিকারিকদেরও উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে।

রাজ্যের একাধিক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে ইডি এবং সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব করেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: অসুস্থ চিতাবাঘকে জ্বালাতন গ্রামবাসীদের, কেউ টানল কান, কেউ বসল পিঠে


```