সকলের জন্য লোকাল ট্রেনের চাকা গড়াল ৬ মাস পর, খুশি হকাররা
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের সবুজ সংকেতের পর পুরোমাত্রায় চালু হয়েছে লোকাল ট্রেন (Train)। রবিবার থেকেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলছে রাজ্য জুড়ে। এতদিন পর ট্রেন চলায় খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে হকাররা।
রাজীব বন্দ্যোপাধ্যায় আগর
শেষ আপডেট: 31 October 2021 05:05
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের সবুজ সংকেতের পর পুরোমাত্রায় চালু হয়েছে লোকাল ট্রেন (Train)। রবিবার থেকেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলছে রাজ্য জুড়ে। এতদিন পর ট্রেন চলায় খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে হকাররা।
রাজীব বন্দ্যোপাধ্যায় আগরতলায়, রবিবারই অভিষেকের সভায় ঘরওয়াপসি
গত ৫ মে কোভিড পরিস্থিতি বিচার করে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর সময়ে সময়ে স্টাফ স্পেশাল ট্রেন চালু করা হলেও সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন বন্ধই ছিল এতদিন। যাত্রী কমে যাওয়ায় মাথায় হাত পড়েছিল ট্রেনের হকারদের। তাঁদের রোজগার তলানিতে গিয়ে ঠেকেছিল। তাই ফের সকলের জন্য ট্রেন চলায় খুশি তারা।

এদিকে কোভিড আবহে অফিস কাছারি খুলে গেলেও ট্রেন না চলায় সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। অনেক দিন ধরেই লোকাল ট্রেনের আশায় বসেছিলেন তাঁরা। ট্রেন চলায় তাঁরাও খুশি।
স্টেশনে স্টেশনে চেনা ভিড় দেখা গেছে রবিবার থেকে। সোমবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হলে ভিড়ের মোকাবিলা করা যাবে বলে মনে করা হচ্ছে। নিত্যযাত্রীদেরও দাবি সেই একই, ট্রেন বাড়ানো হোক আরও। তবে ৫০ শতাংশ যাত্রী অস্নগখ্যার নিয়ম কতটা মানা যাচ্ছে তা নিয়ে সন্দেহ আছে। বনগাঁ, বারাসাতের মতো বিভিন্ন স্টেশনে এদিন সকাল থেকেই ট্রেনে বাদুড়ঝোলা ভিড় দেখা গেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'