Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

ফের ট্রেন দুর্ঘটনা, মালদহে তেলবোঝাই মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত

এদিন ফের মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেসকে সামসি স্টেশনে এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড় করিয়ে রাখা হয়। আরও বহু ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়।

ফের ট্রেন দুর্ঘটনা, মালদহে তেলবোঝাই মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত

শেষ আপডেট: 9 August 2024 14:05

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: আবার লাইনচ্যুত মালগাড়ি। এবার মালদহে। শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের কাছে তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। জানা গেছে, এনজেপি থেকে কাটিহার যাচ্ছিল মালগাড়িটি।  কুমেদপুরের কাছে এই মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার খবর ছড়াতেই শোরগোল পড়ে। 

রেলসূত্রে খবর এদিন সকাল পৌনে ১১টা নাগাদ তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়। খবর পেয়ে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান। এই নিয়ে দু'মাসে পরপর ৫টি  রেল দুর্ঘটনা ঘটল। তাই নিয়ে বিরোধীদের কড়া সমালোচনার মুখে রেল দফতর। 

১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দ্রুতগতিতে আসা একটি মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। দুর্ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত হয়। মৃত্যু হয়েছিল ১০ জনের। আহত হন ৩০ জনেরও বেশি যাত্রী। ত্রিপুরার আগরতলা থেকে শিয়ালদহ যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৮ জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। ২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। গত ৩০ জুলাই হাওড়া-মুম্বই মেল চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে বেলাইন হয়ে যায়। তবে বরাতজোরে রক্ষা পান যাত্রীরা। সামান্য আঘাত লাগে কয়েকজন যাত্রীর।   

এদিন ফের মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেসকে সামসি স্টেশনে এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড় করিয়ে রাখা হয়। আরও বহু ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়।


```