Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

Digha: দিঘায় পর্যটকদের ভিড়, সমুদ্রপাড়ে জমে উঠেছে রঙের খেলা

দ্য ওয়াল ব্যুরো: আজ দোলপূর্ণিমা (Holi)। উৎসবের মেজাজে গোটা বাংলা। এসময় ছুটি কাটাতে দিঘায় (Digha) ভিড় জমিয়েছেন বহু পর্যটক। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে শুরু করে সপরিবারে দিঘা এসেছেন ভিনরাজ্যের পর্যটকরাও (Tourists)। দিঘায় সমুদ্রপাড়ে ভি

Digha: দিঘায় পর্যটকদের ভিড়, সমুদ্রপাড়ে জমে উঠেছে রঙের খেলা

শেষ আপডেট: 18 March 2022 09:51

দ্য ওয়াল ব্যুরো: আজ দোলপূর্ণিমা (Holi)। উৎসবের মেজাজে গোটা বাংলা। এসময় ছুটি কাটাতে দিঘায় (Digha) ভিড় জমিয়েছেন বহু পর্যটক। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে শুরু করে সপরিবারে দিঘা এসেছেন ভিনরাজ্যের পর্যটকরাও (Tourists)।

দিঘায় সমুদ্রপাড়ে ভিড় জমানো পর্যটকরা জানাচ্ছেন, তাঁরা প্রতিবছরই পাড়া-প্রতিবেশী অথবা পরিচিতদের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন। কিন্তু এই বছর দীর্ঘ করোনা পিরিয়ড কাটিয়ে দিঘায় এসেছেন রঙ খেলতে। সব মিলিয়ে সৈকত নগরীতেই বসেছে বসন্ত উৎসবের বড় আসর।

প্রশাসন সূত্রে খবর, দিঘাতে আজ কমবেশি লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। যার ফলে সৈকতে বাড়তি নজরদারিও চালাচ্ছে পুলিশ। আজকের পূর্ণিমার জোয়ার। তাই সমুদ্রের রূপও খানিক আলাদা। সকালের দিকে পর্যটকদের সমুদ্রস্নানে নামতে দেওয়া হয়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকরা সমুদ্রস্নানে নেমে পড়েন।

হাওড়ার শিক্ষক গ্রেফতারের পরই দিলীপের নিশানায় মাদ্রাসা ব্যবস্থা


```