
শেষ আপডেট: 8 August 2022 09:00
দ্য ওয়াল ব্যুরো: আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার (Monday)। মন্দিরে মন্দিরে নেমেছে মহাদেবের (Lord Shiva) ভক্তদের ঢল। কিন্তু এমন পুণ্যতিথিতেও গর্ভগৃহে প্রবেশ করতে পারলেন না জলপাইগুড়ির জল্পেশ (Jalpesh) মন্দিরে আসা পুণ্যার্থীরা (Devotee)। হাইকোর্টের (High Court) নির্দেশ মেনে কৃত্রিম উপায়ে শিবের (Lord Shiva) মাথায় জল ঢালতে (Pour Water) বাধ্য হলেন ভক্তরা।
গত ৩১ জুলাই, রবিবার জল্পেশ মন্দিরে যাওয়ার পথে পিকআপ ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থীর। এছাড়া মন্দিরে ঢোকার পথে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়ছিলেন অনেকে। এই মর্মে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন জলপাইগুড়ির এক বাসিন্দা। সেই মামলার শুনানিতে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয়, যে শ্রাবণ মাসের শেষ দুই রবিবার ও সোমবার জল্পেশ গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ।
শিবের মাথায় জল ঢালার জন্য বিকল্প পদ্ধতির ব্যবস্থা করতে বলেছিলেন তিনি। সেই মতোই গর্ভগৃহের বাইরে ৩টি জায়গায় জল ঢালার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জল চ্যানেলের মাধ্যমে গিয়ে প্রবেশ করবে গর্ভগৃহে। জায়ান্ট স্ক্রিনের সাহায্যে সেই দৃশ্য পূন্যার্থীদের দেখানোর ব্যবস্থাও করা হয় মন্দিরে।
এই দুই দিন টিকিট কাউন্টারও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে মান্যতা দিয়েছে মন্দির কমিটি। শ্রাবণী মেলা উপলক্ষ্যে এদিন প্রচণ্ড ভিড় হওয়ার আশঙ্কা ছিল মন্দিরে। ভিড় সামলাতে তাই ড্রোন উড়িয়ে মানুষের ঢলের উপর নজরদারি চালায় পুলিশ। প্রশাসনের ব্যবস্থায় খুশি পুণ্যার্থীরা।
জল্পেশ মন্দিরে ঢুকে জল ঢালায় নিষেধাজ্ঞা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, বিপদের পরে কড়া আদালত