Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

দক্ষিণ দিনাজপুরে ১২১ জন ডেঙ্গি পজিটিভ, তৎপর স্বাস্থ্য দফতর

এলাকা পরিচ্ছন্ন রাখতে বাড়তি সতর্কতা নিতে শুরু করেছে প্রশাসন। জমা জল ও ড্রেনগুলিতে স্প্রের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। এলাকায় ঘুরছে স্বাস্থ্য দফতরের টিম। তারাই জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করছেন। 

দক্ষিণ দিনাজপুরে ১২১ জন ডেঙ্গি পজিটিভ, তৎপর স্বাস্থ্য দফতর

শেষ আপডেট: 23 July 2024 19:47

দ্য ওয়াল ব্যুরো, বালুরঘাট: বর্ষা পড়তেই দক্ষিণ দিনাজপুর জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ইতিমধ্যে জেলা ১২১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে বলে খবর। আক্রান্তদের মধ্যে দুজন বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি। সোমবার একদিনেই ৯ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। ফলে আগাম সতর্কতা নিতে শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর। 

এলাকা পরিচ্ছন্ন রাখতে বাড়তি সতর্কতা নিতে শুরু করেছে প্রশাসন। জমা জল ও ড্রেনগুলিতে স্প্রের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। এলাকায় ঘুরছে স্বাস্থ্য দফতরের টিম। তারাই জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করছেন। 

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, “ বর্ষার মরশুমে সব রকম জ্বরের প্রভাবই বাড়তে থাকে। আগের বছরের তুলনায় ডেঙ্গির প্রকোপ একটু বেশিই এবার। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ডেঙ্গি পজেটিভ রয়েছে ১২১ জন।  “

কুমারগঞ্জ, তপন সহ বালুরঘাট ও হিলি ব্লকে ডেঙ্গি বাড়ছে। এনিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মূলত, সচেতনামূলক প্রচারেই জোর দেওয়া হচ্ছে। বর্ষার মধ্যে ডেঙ্গির সংক্রমণ বাড়লেও কোনও মৃত্যুর খবর নেই। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরকে।


```