Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

রাজ্যে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ গাইডলাইন স্বাস্থ্য দফতরের, বৈঠক স্বাস্থ্যকর্তাদের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গি। একাধিক জেলা হয়ে উঠেছে এই অসুখের হটস্পট। প্রায় প্রতিদিনই রাজ্যের নানা প্রান্ত থেকে খবর আসছে মৃত্যুর। এসবের মধ্যে ডেঙ্গি নিয়ে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করার জন্য, বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ গাইডলাইন

রাজ্যে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ গাইডলাইন স্বাস্থ্য দফতরের, বৈঠক স্বাস্থ্যকর্তাদের সঙ্গে

শেষ আপডেট: 16 November 2022 12:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গি। একাধিক জেলা হয়ে উঠেছে এই অসুখের হটস্পট। প্রায় প্রতিদিনই রাজ্যের নানা প্রান্ত থেকে খবর আসছে মৃত্যুর। এসবের মধ্যে ডেঙ্গি নিয়ে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করার জন্য, বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ গাইডলাইন (Dengue Guideline) প্রকাশ করল স্বাস্থ্য দফতর (WB Health Department)।

সূত্রের খবর, আজ স্বাস্থ্য দফতরের তরফে একটি বৈঠক করা হয় সমস্ত হাসপাতালের সুপার এবং জেলাগুলির স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে। সেখানেই এই গাইডলাইনের কথা জানানো হয়েছে সকলকে।

কী রয়েছে গাইডলাইনে

  • ফিভার ক্লিনিক: রাজ্যের সমস্ত ফিভার ক্লিনিক পুরোমাত্রায় চালু রাখতে হবে। জ্বর আক্রান্ত রোগীদের একটি রেজিস্ট্রার সংরক্ষণ করতে হবে সহজে ট্র্যাকিং করার জন্য।
  • ল্যাব পরিষেবা: হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি রোগীদের জন্য ২৪ ঘণ্টার ল্যাব পরিষেবা থাকতে হবে।
  • টেস্ট রিপোর্ট: সন্দেহভাজন ডেঙ্গি বা ডেঙ্গি সক্রিয় রোগীর ক্ষেত্রে রক্তের নমুনা সংগ্রহের দিনেই যেন রিপোর্ট পাওয়া যায়।
  • পরিচ্ছন্নতা: হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা করতেই হবে।
  • ডিকেপিআই পোর্টাল এন্ট্রি: এই পোর্টালে সঠিকভাবে ডেটা এন্ট্রি নিশ্চিত করতে হবে।
  • সাপ্তাহিক কর্মীদের সভা: একটি করে সাপ্তাহিক কর্মিসভার ব্যবস্থা করতে হবে, যাতে সকল শ্রেণির কর্মীরা নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখতে পারেন। সভার রেজোলিউশন নিয়মিত আপডেট করতে এবং নথিবদ্ধ করতে হবে।
  • নার্সিং অফিসারদের ভূমিকা: ডেঙ্গি কেসগুলি যে সমস্ত স্টাফ নার্স দেখছেন, তাঁদের কাজের সুবিধা-অসুবিধা দেখতে হবে নার্সিং কর্মকর্তাদের।
  • চিকিত্সা প্রোটোকল: প্রোটোকল মেনে চিকিতসার সমস্ত ব্যবস্থাপনা করে রাখতে হবে হাসপাতালে।
  • ব্লাড ব্যাঙ্ক: প্লেটলেট এবং অন্যান্য রক্তের পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন ভাবে মেলে, তা প্রতিষ্ঠান দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার।
  • পরিস্থিতি নিয়ে আলোচনা ও বিশ্লেষণ: প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান প্রতিদিন নতুন ডেঙ্গি মামলার ভর্তি পর্যবেক্ষণ করবেন এবং ক্রমবর্ধমান ডেঙ্গির ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি-অবনতির হিসেব রাখবেন। উল্লেখযোগ্য ফলাফল যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।

দেরাদুনে অনুপমা গুলাটিকে ৭২ টুকরো করে ফ্রিজে রাখে স্বামী! ১২ বছর আগের সেই ঘটনা সার্চ করেছিল আফতাব


```