Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

বাড়ির দেওয়ালে ফাটল! আতঙ্ক বৈদ্যবাটির খালপাড়ে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বৈদ্যবাটির (Baidyabati) খড়পাড়া। খালপাড়ের এই বাড়িগুলিতে এখন শুধুই আতঙ্ক। কারণ ফাটল ধরছে বাড়িগুলিতে (Crack in the wall)। বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে নজরে আসছে এই ফাটল। বাড়ির দেওয়াল ও মেঝেতে ফাটল ধরেছে, ভিত থে

বাড়ির দেওয়ালে ফাটল! আতঙ্ক বৈদ্যবাটির খালপাড়ে, দেখুন ভিডিও

শেষ আপডেট: 30 July 2023 08:59

দ্য ওয়াল ব্যুরো: বৈদ্যবাটির (Baidyabati) খড়পাড়া। খালপাড়ের এই বাড়িগুলিতে এখন শুধুই আতঙ্ক। কারণ ফাটল ধরছে বাড়িগুলিতে (Crack in the wall)। বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে নজরে আসছে এই ফাটল। বাড়ির দেওয়াল ও মেঝেতে ফাটল ধরেছে, ভিত থেকে সরে যাচ্ছে মাটি। যারফলে বিপদজনক হয়ে পড়ছে বসবাস। চলতি বছরের শুরুর দিকে সেচ দফতর থেকে খাল সংস্কার করা হয়।

তখনই গভীর ভাবে খালের মাটি কাটা হয়েছে, তারপরেই এই অবস্থা খাল ধারের বাড়িগুলোর(Crack in the wall)।

বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাড়ি বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু লাভ হয়নি কোনও। তাই পুরসভার দ্বারস্থ হন তাঁরা। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত জানিয়েছেন প্রায় ১৪ টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। জেলা প্রশাসনকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সেচ দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুন: স্কুল যখন মরণফাঁদ! খসে পড়ছে সিলিংয়ের ছাদ, দেখুন ভিডিও


```