Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

CPM: উত্তর চব্বিশে তপ্ত সম্মেলন, নেতাদের বিরুদ্ধে সমালোচনার ঝড়, রাত পর্যন্ত বৈঠক

সিপিএমের (CPM) উত্তর চব্বিশ পরগনা (North 24 Parganas) জেলা সম্মেলন (dc conference) যে তপ্ত হবে সেই আলোচনা পার্টির মধ্যেই ছিল। অনেকে বলেন, শেষ দিন যাতে গোটা আলিমুদ্দিন স্ট্রিট সম্মেলনে থেকে কমিটি গঠনে উত্তেজনা প্রশমন করতে পারে সেই মতো সূচি র

CPM: উত্তর চব্বিশে তপ্ত সম্মেলন, নেতাদের বিরুদ্ধে সমালোচনার ঝড়, রাত পর্যন্ত বৈঠক

শেষ আপডেট: 8 March 2022 18:40

সিপিএমের (CPM) উত্তর চব্বিশ পরগনা (North 24 Parganas) জেলা সম্মেলন (dc conference) যে তপ্ত হবে সেই আলোচনা পার্টির মধ্যেই ছিল। অনেকে বলেন, শেষ দিন যাতে গোটা আলিমুদ্দিন স্ট্রিট সম্মেলনে থেকে কমিটি গঠনে উত্তেজনা প্রশমন করতে পারে সেই মতো সূচি রাখা হয়েছিল। সিপিএম সূত্রে খবর, সোমবার থেকে শুরু হওয়া সম্মেলন মঙ্গলবার পর্যন্ত যে পথে এগিয়েছে তাতে দুর্যোগের পূর্বাভাস দেখছেন অনেকে। আরও পড়ুনঃ শমীক ফের জেলা সম্পাদক, বদলের পথে হাঁটল না দক্ষিণ চব্বিশের সিপিএম সিপিএম সূত্রে খবর, বনগাঁ থেকে বরানগর, সন্দেশখালি থেকে সল্টলেক- বিরাট জেলাটির অসংখ্য এরিয়া কমিটি জেলা নেতাদের বিরুদ্ধে তীব্র সামালোচনায় মুখর হচ্ছে। সেই সমালোচনা যেমন রয়েছে পার্টি পরিচালনার প্রশ্নে বর্তমান জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর বিরুদ্ধে, তেমনই রয়েছে তন্ময় ভট্টাচার্যদের মতো নেতাদের বিরুদ্ধেও। ক্ষমতায় থাক বা না থাক, উত্তর চব্বিশ পরগনা সিপিএমে গ্রুপ রাজনীতি সর্বজনবিদিত। একটা সময়ে দুই প্রয়াত নেতা অমিতাভ বসু ও অমিতাভ নন্দীর লড়াই ছিল সবার জানা। আরও পড়ুনঃ শেষ দেখে ছাড়ব, জেল থেকে বেরিয়ে বললেন মীনাক্ষী নৈহাটির (Naihati) ঐকতান হলে সিপিএমের জেলা সম্মেলন শেষ হবে বুধবার। সিপিএম সূত্রে খবর, তার আগে মঙ্গলবার অনেক রাত পর্যন্ত সেখানে বিদায়ী সম্পাদকমণ্ডলীর বৈঠক চলছে। পরিস্থিতি এমন যে অসুস্থ শরীরে গৌতম দেবকে সেখানে বসে থাকতে হয়েছে। CPM নতুন কমিটি ও সম্পাদক ঠিক করার ব্যাপারে ভোটাভুটি হতে পারে বলেও মনে করছেন জেলা সিপিএমের একাংশ। জেলা সম্মেলন পর্বে এখনও পর্যন্ত আলিপুরদুয়ার ও পশ্চিম মেদিনীপুরে সম্পাদক নির্বাচনে ভোটাভুটি হয়েছে। আলিমুদ্দিনের এক নেতার কথায়, উত্তর চব্বিশ পরগনায় ভোটাভুটি হলে অনেক নেতার অনেক হিসেব ওলটপালট হয়ে যেতে পারে। এখন দেখার বুধবার শেষ পর্যন্ত কী হয়!

```