
শেষ আপডেট: 10 May 2022 17:55
দ্য ওয়াল ব্যুরো: ঠিক দু'বছর পর ফের রাজ্যের বিভিন্ন কলেজে প্রিন্সিপাল নিয়োগ করতে চলেছে কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। জানা গেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০ থেকে ৮০টি কলেজের পঠন-পাঠন এবং অন্যান্য কাজকর্ম অধ্যক্ষ ছাড়াই চলছিল। এর ফলে কলেজের বিভিন্ন কাজে বিপত্তি ঘটছিল বলেও জানিয়েছে ওয়াকিবহাল মহল। অবশেষে সেই সব শূন্যপদে অধ্যক্ষ নিয়োগ হবে।
বিচারপতি ফের মানবিক, ক্যানসার আক্রান্ত শিক্ষিকার নালিশ শুনে ডেকে পাঠালেন হেডস্যারকে
এইমুহূর্তে রাজ্যের প্রায় ২০ শতাংশ কলেজে অধ্যক্ষের পদ ফাঁকা। এবার তা পূরণ করতে বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন।
মঙ্গলবার থেকেই শুরু হল অনলাইনে আবেদন করার প্রক্রিয়া। সূত্রের খবর, আগামী এক মাস অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। উল্লেখ্য, ২০১৯ এর পর ফের কলেজ সার্ভিস কমিশনের প্রিন্সিপাল নিয়োগ হতে চলেছে রাজ্যে।