Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

শৌচালয় নিয়ে বচসা, পিটিয়ে মারা হল মহিলাকে

দ্য ওয়াল ব্যুরো: স্থায়ী শৌচালয় তৈরি নিয়ে দুই জায়ের মধ্যে অশান্তি ও মারামারির জেরে মৃত্যু হল এক গৃহবধূর। তাঁর নাম নাসিরন বিবি (৪৫)। তলপেটে কোদালের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে নাসিরনের জা ডলি বিবির বিরুদ্ধ

শৌচালয় নিয়ে বচসা, পিটিয়ে মারা হল মহিলাকে

শেষ আপডেট: 7 February 2020 11:48

দ্য ওয়াল ব্যুরো: স্থায়ী শৌচালয় তৈরি নিয়ে দুই জায়ের মধ্যে অশান্তি ও মারামারির জেরে মৃত্যু হল এক গৃহবধূর। তাঁর নাম নাসিরন বিবি (৪৫)। তলপেটে কোদালের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে নাসিরনের জা ডলি বিবির বিরুদ্ধে। মুর্শিদাবাদের নওদার ঘটনা। নওদা থানার শিবনগর গ্রামে একই বাড়িতে থাকেন নাজাত আনসারি ও মেহতাব আনসারি। এখনও তাঁদের বাড়ি ভাগ হয়নি। এই দুই পরিবার নিজেদের জমিতে চট দিয়ে ঘেরা একটি শৌচালয় ব্যবহার করে আসছে বেশ কিছুদিন ধরে। পারিবারিক জমিতে পাকা শৌচালয় তৈরি করতে যাচ্ছিলেন নাজাত। তাতে বাধা দেন মেহতাবের স্ত্রী ডলি বিবি। তাঁর বক্তব্য ছিল, আগে বাড়ি-জমি ভাগ বাঁটোয়ারা হোক, তারপরে পাকা শৌচালয় তৈরি করা হবে। এনিয়ে বছর বিয়াল্লিশের ডলি ও নাজাতের স্ত্রী নাসিরনের মধ্যে বচসা শুরু হয় শুক্রবার সকালে। বচসা থেকে হাতাহাতি ও মারামারি শুরু হয়ে যায়। তাতে যোগ দেয় ডলির মেয়ে বছর পঁচিশের রিম্পা খাতুনও। শৌচালয় তৈরির জন্য যে সব যন্ত্রপাতি রাখা ছিল তার মধ্য থেকে কোদাল-রড প্রভৃতি নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অভিযোগ, নাসিরনের মাথায় ও তলপেটে কোদালের ঘা দেন ডলি। তাতে গুরুতর আহত হন নাসিরন। আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নওদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজে সেটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের ব্যাপারে নাজাত আনসারি ও তাঁর ছেলে মিরন আনসারি নওদা থানায় লিখিত অভিযোগ করেছেন মেহতাব আনসারি, ডলি বিবি, তাঁদের ছেলে আনন্দ আনসারি ও মেয়ে রিম্পা খাতুনের নামে। পুলিশ ডলি ও রিম্পাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

```