Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

স্ত্রী, শিশুকন্যাকে কাস্তের কোপ, ধৃত ১

দ্য ওয়াল ব্যুরো : পারিবারিক অশান্তির জেরে স্ত্রী সহ শিশুকন্যার দেহে কাস্তের কোপ বসালেন এক ব্যক্তি। আহত হয়েছেন তাঁর শ্যালিকাও। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পূর্ব  বর্ধমানের খণ্ডঘোষ থানা এলাকায়। জখম শিশুকন্যা সহ তিনজনকেই ভর্তি করা হয়েছে বর্ধ

স্ত্রী, শিশুকন্যাকে কাস্তের কোপ, ধৃত ১

শেষ আপডেট: 3 July 2020 18:37

দ্য ওয়াল ব্যুরো : পারিবারিক অশান্তির জেরে স্ত্রী সহ শিশুকন্যার দেহে কাস্তের কোপ বসালেন এক ব্যক্তি। আহত হয়েছেন তাঁর শ্যালিকাও। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পূর্ব  বর্ধমানের খণ্ডঘোষ থানা এলাকায়। জখম শিশুকন্যা সহ তিনজনকেই ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে আছেন সুমিত্রা বারুই, তাঁর এক বছরের শিশুকন্যা ও সুমিত্রার দিদি মালতি সর। সুমিত্রাদের বাড়ি খণ্ডঘোষের  সারপাড়ায়। মালতির বাড়ি পাশের পাড়ায়। পারিবারিক অশান্তির কারণে সুমিত্রা দিদির বাড়িতেই ছিলেন। সেখানেই এদিন উপস্থিত হন অভিযুক্ত পরান বারুই। প্রথম স্ত্রীকে বাঁশ দিয়ে মারতে থাকেন পরাণ। তারপর কাস্তে বার করে স্ত্রী  এবং শিশুকন্যাকে কোপ মারেন। তাদের বাঁচাতে গিয়ে কাস্তের কোপে জখম হন মালতিও। মালতির হাতে, সুমিত্রার মাথা এবং হাতে চোট লেগেছে। শিশুটির সারা অঙ্গে বিভিন্ন জায়গায় কাস্তের কোপ রয়েছে। তার আঘাত গুরুতর। অভিযুক্ত পরানকে খণ্ডঘোষ থানার পুলিশ আটক করেছে।

```