Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?

ইস্টবেঙ্গলকে কেন বেচারা বললেন মমতা, হাততালি পড়ল মোহন তাঁবুতে

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল চ্যাম্পিয়ন (ISL) মোহনবাগান (Mohunbagan) দলের সংবর্ধনা অনুষ্ঠান ছিল সোমবার। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (Eastbengal) সম্পর্কে ‘বেচারা’ শব্

ইস্টবেঙ্গলকে কেন বেচারা বললেন মমতা, হাততালি পড়ল মোহন তাঁবুতে

শেষ আপডেট: 20 March 2023 08:51

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল চ্যাম্পিয়ন (ISL) মোহনবাগান (Mohunbagan) দলের সংবর্ধনা অনুষ্ঠান ছিল সোমবার। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (Eastbengal) সম্পর্কে ‘বেচারা’ শব্দ উচ্চারণ করতেই করতালিতে ফেটে পড়ল মোহনবাগান তঁবু।

এদিন মুখ্যমন্ত্রী কথা প্রসঙ্গে বলেন, ‘ইস্টবেঙ্গল বেচারা ভাল করে টিমটা তৈরি করতে পারেনি।’ একথা বলতেই যেন বিদ্যুৎ খেলে যায় সবুজ-মেরুন তাঁবুতে। হইহই চিৎকারে যেন অন্য উচ্ছ্বাস। সেই সময়ে মুখ্যমন্ত্রী তাঁদের শান্ত করে বলেন, ‘শুনুন। একটু চুপ করুন। আমার কাছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সবাই সমান।’

ইস্টবেঙ্গল এবার আইএসএল শেষ করেছে ১০ নম্বরে। ১১ দলের লিগে শেষ থেকে দ্বিতীয় হয়েছে লাল-হলুদ। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তার একটা বাস্তব কারণ ছিল।

মমতার কথায়, ‘ওরা (পড়ুন ইস্টবেঙ্গল) যখন টিমটা তৈরি করেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ভাল খেলোয়াড় পায়নি। মোহনবাগান সেই খেলাটা আগেই খেলে দিয়েছিল।’

মুখ্যমন্ত্রী এও বলেন, ‘সঞ্জীব গোয়েঙ্কার তো টাকার অভাব নেই। তাঁর হাতে সিইএসসি আছে। তিনি মোহনবাগানকে নানানরকম সাহায্য করেছেন। বরং অতিরিক্ত সাহায্য করেছেন।’

ইস্টবেঙ্গল আগেরবার প্রায় শেষ মুহূর্তে ইমামিকে স্পনসর হিসাবে পেয়েছিল। সেক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এফএসডিএলে যখন বিড করে লাল-হলুদ তখন প্রায় শেষ মুহূর্ত। ফলে ভাল প্লেয়ার সেভাবে সই করাতে পারেনি তারা। গোটা মরশুম যার খেসারত দিতে হয়েছে লাল-হলুদকে। ২ গোলে এগিয়ে গিয়েও ৪ গোল হজম করতে হয়েছে।

কিন্তু মোহনবাগান তাঁবুতে ইস্টবেঙ্গল সম্পর্কে মুখ্যমন্ত্রীর ‘বেচারা’ শব্দ সবুজ-মেরুন সমর্থকদের কাছে ছিল ফুলটস বলের মতো। চিৎকারের ছক্কা হয়তো টের পেয়েছে উল্টোদিকের তাঁবুও।   

‘মোহনবাগান কেন ব্রাজিলের সঙ্গে খেলবে না?’ বিশ্বকাপের স্বপ্ন দেখালেন মমতা


```