Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

আলিপুরদুয়ারে সিবিআইয়ের হানা, ৫০ কোটির সমবায় দুর্নীতির অভিযোগে তল্লাশি একাধিক জায়গায়

আলিপুরদুয়ারে সিবিআইয়ের হানা, ৫০ কোটির সমবায় দুর্নীতির অভিযোগে তল্লাশি একাধিক জায়গায়

শেষ আপডেট: 7 October 2023 09:50

দ্য ওয়াল ব্যুরো: সমবায়ে ৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে শনিবার সাত সকালে আলিপুরদুয়ারে হানা দিল সিবিআই। সূত্রের খবর, একসঙ্গে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আলিপুর দুয়ারের সমবায়ে দুর্নীতির তদন্ত করছে সিবিআই। সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী সহ বেশ কয়েকজন আধিকারিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এদিন সকাল আটটা নাগাদ তৃপ্তিকণাদেবীর বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। প্রায় একই সময়ে সিবিআইয়ের আরও দুটি দল পৌঁছে যায় সমবায়ের অপর দুই কর্তার বাড়িতে।

আলিপুরদুয়ারের 'মহিলা ঋণদান সমবায় সমিতি'তে ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। রাজ্যের গোয়েন্দারা সমবায় দুর্নীতির ঘটনায় ৬জনকে গ্রেফতার করেন। তবে সিআইডির তদন্ত নিয়ে সন্তুষ্ট ছিলেন না মামলাকারীদের একাংশ। সিবিআই-ইডির হস্তক্ষেপ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছিলেন অভিযোগকারীরা। ওই মামলাতেই গত ২৫ অগাস্ট সিআইডি তদন্ত বন্ধ করে অবিলম্বে সিবিআই এবং ইডিকে তদন্তভার গ্রহণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সূত্রের খবর সংশ্লিষ্ট সমবায়ে প্রায় ২১ হাজার সদস্য রয়েছেন। কিন্তু সেখানে কাদের ঋণ দেওয়া হয়েছে, তার সঠিক কোনও নথি নেই। সবমিলিয়ে প্রায় ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতি হয়েছে বলে আদালতে দাবি মামলাকারীর আইনজীবীর।

এরপরই রাজ্য গোয়েন্দাদের হাত থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তদন্তভার হস্তান্তরের নির্দেশ দেন বিচারপতি। এবিষযে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেকারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তড়িঘড়ি এই তল্লাশি অভিযান বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


```