Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

উল্টে গেল দুধের কন্টেনার, বেরিয়ে এল গরুর পাল!‌ পাচারের পর্দাফাঁস পুরুলিয়ায়

দ্য ওয়াল ব্যুরো:‌ পাচারের আজব কৌশল!‌ দুধের গাড়িতে চন্দন কাঠ পাচারের রমরমা দেখানো হয়েছিল সাম্প্রতিক হিট বাণিজ্যিক সিনেমা ‘‌পুষ্পা দ্য রাইজ’‌–এ। পুরুলিয়ার ঘটনা তার থেকেও এক কাঠি ওপরে। দুধের গাড়িতে দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজর এড়িয়ে জলজ্যান্ত

উল্টে গেল দুধের কন্টেনার, বেরিয়ে এল গরুর পাল!‌ পাচারের পর্দাফাঁস পুরুলিয়ায়

শেষ আপডেট: 23 August 2022 08:21

দ্য ওয়াল ব্যুরো:‌ পাচারের আজব কৌশল!‌ দুধের গাড়িতে চন্দন কাঠ পাচারের রমরমা দেখানো হয়েছিল সাম্প্রতিক হিট বাণিজ্যিক সিনেমা ‘‌পুষ্পা দ্য রাইজ’‌–এ। পুরুলিয়ার ঘটনা তার থেকেও এক কাঠি ওপরে। দুধের গাড়িতে দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজর এড়িয়ে জলজ্যান্ত গরু পাচার হচ্ছিল (Cattle smuggling)। কাক পক্ষীতেও টের পায়নি। পর্দাফাঁস হল মঙ্গলবার। এদিন সকালে একটি দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কিন্তু যে গাড়ি উল্টে দুধে রাস্তা ভেসে যাওয়ার কথা, সেখানে গাড়ি থেকে বেরিয়ে এল আস্ত গরু!‌

পুরুলিয়ার হুড়া থানার অন্তর্গত পুরুলিয়া-বাঁকুড়া ৬০(এ) জাতীয় সড়কের উপর বিষপুরিয়া এলাকার ঘটনা। গাড়ি উল্টে বেশ ক’‌য়েকটি গরু মারা গিয়েছে। এবং দশটিরও বেশি গরু আহত হয়েছে। গাড়িতে ছিল প্রায় ২০ থেকে ২৫টি গরু। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রামবাসীদের সাহায্যে বাকি গরু উদ্ধার করা হয়। তবে ধরা যায়নি চালক ও খালাসিকে। গাড়ি উল্টে যাওয়ার পরই তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

এখন প্রশ্ন উঠছে, দুধের কন্টেনারে প্রশাসনের চোখে ধুলো দিয়ে কী ভাবে গরু পাচার হচ্ছিল। বিষয়টিতে বিজেপির (BJP) জেলা সম্পাদক আব্দুল আলিম আনসারির অভিযোগ, ‘‌পুষ্পা সিনেমার কায়দায় গরু পাচার হচ্ছিল। পুরুলিয়াতেও গরু পাচারের রমরমা রয়েছে, তারই প্রমাণ এই ঘটনা।’‌

অন্যদিকে, রাজ্যের লাগোয়ো ঝাড়খন্ড–ধানবাদ এলাকায় ধরা পড়েছে ডাক বিভাগের কন্টেনার। যাতে গরু পাচার (Cattle smuggling)) হচ্ছিল। ধানবাদে দু’‌নম্বর জাতীয় সড়কের ওপরে স্থানীয়রা আটক করে কন্টেনারটিকে। পরে পুলিশ এসে কন্টেনার আটক করে। তদন্ত শুরু হয়েছে।

কয়লাকাণ্ডে বড় পুলিশ কর্তা হাজিরা দিলেন ইডি দফতরে, কাল যাননি জ্ঞানবন্ত


```