Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

ভুল ধারায় মামলা! এজলাসে তদন্তকারী অফিসারের আইনের 'ক্লাস' নিলেন বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো: ভুল ধারায় মামলা রুজু করার জন্য তদন্তকারী অফিসারকে (Investigating Officer) তীব্র ভর্ৎসনার পাশাপাশি এজলাসে দাঁড় করিয়েই তাঁকে দিয়ে জোরে জোরে আইনের ধারা পড়ালেন বিচারপতি! বুধবার এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাই

ভুল ধারায় মামলা! এজলাসে তদন্তকারী অফিসারের আইনের 'ক্লাস' নিলেন বিচারপতি

শেষ আপডেট: 24 August 2023 08:34

দ্য ওয়াল ব্যুরো: ভুল ধারায় মামলা রুজু করার জন্য তদন্তকারী অফিসারকে (Investigating Officer) তীব্র ভর্ৎসনার পাশাপাশি এজলাসে দাঁড় করিয়েই তাঁকে দিয়ে জোরে জোরে আইনের ধারা পড়ালেন বিচারপতি! বুধবার এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্টের (Calcutta high court) বিচারপতি জয় সেনগুপ্তর এজলাস। পুলিশের রুজু করা এফআইআরের বিরুদ্ধে মামলাকারীকে লিখিত অভিযোগ জানানোরও নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আদালত সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার একটি ইউটিউব চ্যানেলের সঞ্চালকের বিরুদ্ধে পরিবেশনায় উসকানিমূলক শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছিল। সঞ্চালনায় ‘জল্লাদ’ শব্দ ব্যবহার করে তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় সন্দেশখালি থানায়। এফআইআরে অভিযুক্তের বিরুদ্ধে মানহানি বা সম্প্রীতি নষ্টের অভিযোগও আনা হয়। পুলিশের দায়ের করা এফআইআরকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে।

এই মামলার শুনানিতে এদিন বিচারপতি (Calcutta high court) জয় সেনগুপ্ত বলেন, ‘জল্লাদ’ শব্দ প্রয়োগের জন্য সম্প্রীতি নষ্ট বা ধর্মীয় ক্ষেত্রে উসকানির মতো ধারায় কাউকে অভিযুক্ত করার কথা আইনে বলা নেই। এরপরই সংশ্লিষ্ট মামলার তদন্তকারী অফিসারকে (Investigating Officer) এদিন এজলাসে দাঁড় করিয়ে জোরে জোরে আইনের ধারা পড়ার নির্দেশ দেন বিচারপতি।

যা দেখে এজলাসেই আইনজীবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। ঠাট্টার সুরে তাঁরা বলতে থাকেন, 'তদন্তকারী অফিসারের আইনের 'ক্লাস' নিচ্ছেন বিচারপতি!'

একই সঙ্গে সংশ্লিষ্ট সঞ্চালকের আইনজীবীকে পুলিশের এফআইআরের বিরুদ্ধে অভিযোগ জানানোর নির্দেশ দেন বিচারপতি। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত ওই সঞ্চালকের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারবে না বলেও এদিন জানিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর।

আরও পড়ুন: বাংলায় যোগী রাজ্যের মতো ধর্ষকদের এনকাউন্টার করে মারা হোক, দাবি শুভেন্দুর


```