Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ধনকড়ের পথ অনুসরণ করছেন আনন্দ বোস, ছিলেন বিজেপির ক্যাডার, 'জাগোবাংলা'য় তুলোধনা রাজ্যপালকে

দ্য ওয়াল ব্যুরো: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে রবিবার কড়া বিবৃতি এসেছিল রাজভবন থেকে। তারপর শনিবার সকালে তৃণমূলের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে সিভি আনন্দ বোসকে (C V Ananda Bose) কার্যত তুলোধনা করা হল। জাগোবাংলায় (Jago Bangla) লেখা

ধনকড়ের পথ অনুসরণ করছেন আনন্দ বোস, ছিলেন বিজেপির ক্যাডার, 'জাগোবাংলা'য় তুলোধনা রাজ্যপালকে

শেষ আপডেট: 27 February 2023 04:17

দ্য ওয়াল ব্যুরো: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে রবিবার কড়া বিবৃতি এসেছিল রাজভবন থেকে। তারপর শনিবার সকালে তৃণমূলের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে সিভি আনন্দ বোসকে (C V Ananda Bose) কার্যত তুলোধনা করা হল। জাগোবাংলায় (Jago Bangla) লেখা হয়েছে, বর্তমান রাজ্যপাল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) পথ অনুসরণ করছেন।

তৃণমূলের মুখপত্রে এও লেখা হয়েছে, নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলার পর রাজ্যপাল একতরফা বিবৃতি দিয়েছেন। রাজ্যপাল যদি এই বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতেন তাহলে অন্তত রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলতেন।

শুধু কি তাই? বিএসএফ-এর অত্যাচার নিয়ে রাজ্যপাল কেন নীরব তা নিয়ে প্রশ্ন তুলে শাসকদলের দৈনিকের সম্পাদকীয়তে লেখা হয়েছে, মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন।

স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কি হাতেখড়ি, জেভিয়ার্সের বক্তৃতায় মুখ্যমন্ত্রীকে মহিমান্বিত করার দিন অতীত হয়ে গেল? দিল্লি সফর থেকে রাজ্যপাল ফেরার পর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করার বিলও সই করেননি। এর মধ্যেই দিনহাটা কাণ্ডে তাঁর কড়া বিবৃতি ধনকড় জমানার স্মৃতিকেই ফিরিয়ে দিচ্ছে বলে মত অনেকের।

কোনও পার্টির মুখপত্রের সম্পাদকীয়তে যা লেখা হয় তাকে দলের অবস্থান হিসেবেই ধরে নেওয়া হয়। সেদিক থেকে যে রাজ্যপাল ছিলেন শিক্ষিত, মার্জিত, সংস্কৃতিপ্রেমী ও বাংলার ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল সেই সিভি আনন্দ বোসকেই বিজেপির ক্যাডার হিসেবে দেখা শুরু করে দিল তৃণমূল।

'বাংলায় এই হামলা উদ্বেগজনক!' নিশীথ-হামলার ঘটনায় কড়া বিবৃতি রাজভবনের, তলব রিপোর্টও


```