Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

যাদবপুরের নিহত ছাত্রের নামেই বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ, চাকরি হবে মায়েরও

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরের নিহত ছাত্রের নামেই (Jadavpur Students death) নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতালের (Bogula Rural Hospital) নামকরণ করার সিদ্ধান্ত নিল রাজ্য। নিহত ছাত্রের স্মৃতির উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য। সোমবার নবান্

যাদবপুরের নিহত ছাত্রের নামেই বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ, চাকরি হবে মায়েরও

শেষ আপডেট: 4 September 2023 13:08

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরের নিহত ছাত্রের নামেই (Jadavpur Students death) নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতালের (Bogula Rural Hospital) নামকরণ করার সিদ্ধান্ত নিল রাজ্য। নিহত ছাত্রের স্মৃতির উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নিহত ছাত্রের বাবা ও মা। বাইরে এসে তাঁরাই একথা জানান।

একই সঙ্গে নিহত ছাত্রের (Jadavpur Students death) মাকে বগুলা হাসপাতালে (Bogula Rural Hospital) চাকরি দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। ছোট ভাইয়ের পড়াশোনার সব রকম সাহায্য করারও আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিহত ছাত্রের মা স্বপ্না কুণ্ডু বলেন, “দিদি খুব ভাল। উনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

গত ৯ অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রহস্যমৃত্যু হয় নদিয়ার ছাত্রের। সামনে আসে ব়্যাগিংয়ের অভিযোগ। সে সময় মুখ্যমন্ত্রী নিজেই ফোন করে নিহত ছাত্রের বাবার সঙ্গে কথা বলেন। আশ্বাস দিয়েছিলেন, ছেলেকে ফিরিয়ে দিতে না পারলেও প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

খুনের অভিযোগ এনে থানার দ্বারস্থ হয়েছিলেন নিহত পডু়য়ার বাবা। তদন্তে নেমে দফায় দফায় যাদবপুরের একাধিক পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে নিহত পড়ুয়ার বাড়িতে গিয়েছেন জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বও দেখা করে এসেছেন নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে।  

সূত্রের খবর, সম্প্রতি ফের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন নিহত পড়ুয়ার বাবাকে। জানতে চেয়েছিলেন, তাঁদের কোনও প্রয়োজন রয়েছে কিনা। তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা জানান তাঁরা। এরপরই মুখ্যমন্ত্রী নিহত পড়ুয়ার পরিবারকে এদিন নবান্নে ডেকে নেন। সূত্রের খবর, পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই নিহত পড়ুয়ার স্মৃতির উদ্দেশ্যে তাঁর নামে গ্রামীণ হাসপাতালের নামকরণের পাশাপাশি ওই হাসপাতালেই মায়ের চাকরির কথাও জানান।

আরও পড়ুন: কসবার স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু ছাত্রের! ‘খুনে’র অভিযোগ পরিবারের


```